বিমান চলাচলের নিরাপত্তায় বিনিয়োগ জাতীয় অগ্রগতির ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা
আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়: জামায়াত আমির
স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম
জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী
খাগড়াছড়ি জেলা পরিষদের কেন্ডিলিবারের ছাদ ধসে দুই শ্রমিক নিহত ও ৫ শ্রমিক আহত হওয়ার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় চার সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অপর সদস্যরা হচ্ছেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন উপ-সচিব আশীষ কুমার সাহা, খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ।
এর আগে ঘটনার দিন রাতে (শনিবার) শ্রমিক হতাহতের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে প্রধান করে গঠিত কমিটিকে সাত কার্যদিবসে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলী।
আরও পড়ুনঃ যশোরের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব কৃষ্ণ গোপাল
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন সম্প্রসারিত ভবনের কেন্ডিলিবারের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত ও ৫ জন আহত হন।
নিহত দুই শ্রমিকের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহযোগিতা, আহতদের সু-চিকিৎসা দায়িত্ব নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
[…] […]
[…] আরও পড়ুন: খাগড়াছড়ি জেলা পরিষদ ভবনের ছাদ ধসে, ২… […]