বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৬৮ কর্মচারীর বেতন বন্ধ, চাকরি হারানোর শঙ্কা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৬৮ কর্মচারীর বেতন বন্ধ, চাকরি হারানোর শঙ্কা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত ২৬৮ জন অস্থায়ী কর্মচারীর বেতন গত তিন মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে চরম আর্থিক সংকটে পড়ার পাশাপাশি চাকরি হারানোর তীব্র আশঙ্কায় দিন কাটাচ্ছেন এসব ভুক্তভোগী কর্মী। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ইউজিসির নির্দেশনা এবং সাম্প্রতিক সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে চাকরি স্থায়ীকরণের দাবি এবং হঠাৎ বেতন বন্ধের ঘটনায় কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন দপ্তর ও বিভাগের জনবল ঘাটতি মেটাতে অস্থায়ী ভিত্তিতে এসব কর্মী নিয়োগ করা হয়েছিল। বর্তমানে টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল মিলিয়ে ২৬৮ জন কর্মী কর্মরত আছেন, যাদের কেউ থোক বরাদ্দে আবার কেউ দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছেন। এদের মধ্যে অনেকে পোষ্য কোটায় নিয়োগ পেলেও দীর্ঘদিনেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। এই কর্মচারীদের বেতন বাবদ প্রতি মাসে প্রায় একুশ লাখ টাকা প্রয়োজন হয়, যা মেটাতে গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। আগে ইউজিসির বিশেষ বরাদ্দ ও অভ্যন্তরীণ তহবিল থেকে টাকা দেওয়া হলেও বর্তমানে ঋণ করে বা তহবিল সংকটের কারণে সেই অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

কর্মচারীদের অভিযোগ, বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির মধ্যে সামান্য বেতনে সংসার চালানোই যেখানে দুরূহ, সেখানে তিন মাস ধরে বেতন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এর আগে বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা বিভিন্ন আন্দোলন ও কর্মসূচি পালন করেছেন। এমনকি অনেকে হাইকোর্টে রিট পিটিশনও দায়ের করেছেন। তাদের দাবি, অতীতে বিভিন্ন প্রশাসন এই ধরনের নির্দেশনা সত্ত্বেও মানবিক দিক বিবেচনা করে বেতন বন্ধ করেনি। কিন্তু বর্তমান প্রশাসন নতুন কোনো লোক নিয়োগের উদ্দেশ্যে তাদের ছাঁটাই করার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ইউজিসির পূর্বানুমোদন ছাড়া নিয়োগ পাওয়া এসব কর্মচারীর বিপরীতে কোনো বরাদ্দ না থাকায় এবং কমিশনের সুস্পষ্ট নির্দেশনার কারণেই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নতুন করে অর্থ বরাদ্দ না দেওয়ায় এবং এই পদের কর্মচারীদের না রাখার নির্দেশ আসায় সিন্ডিকেট সভা এই সিদ্ধান্ত নেয়। তবে সংশ্লিষ্ট বিভাগগুলো চাইলে নিজ দায়িত্বে তাদের কাজে রাখতে পারবে এবং সে ক্ষেত্রে তাদের বেতনের দায়িত্বও সংশ্লিষ্ট বিভাগকেই বহন করতে হবে।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান জানান, ইউজিসি থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়া যাচ্ছে না এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে এই বিশাল অঙ্কের টাকা জোগান দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। বিপুল পরিমাণ বকেয়া এড়াতে এবং ইউজিসির নির্দেশনার বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয় এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এতগুলো মানুষের মাসিক বেতনের বিকল্প উৎসের সন্ধান না থাকায় প্রশাসন এই সংকটময় পরিস্থিতিতে পড়েছে।

Spread the love
Link Copied !!