বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

চীনা দূতাবাসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
চীনা দূতাবাসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল

রাজধানীর একটি হোটেলে আয়োজিত চীনা দূতাবাসের বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সম্প্রতি গুলশানের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল হলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে দলের সেক্রেটারি জেনারেল দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে রাজনৈতিক দলের পারস্পরিক মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, ১৯৭৫ সাল থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে এবং গত বছর দুই দেশ সম্পর্কের অর্ধশত বছর পূর্ণ করেছে। বিগত বছরগুলোতে জামায়াত ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে বিভিন্ন উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগের ইতিহাস তুলে ধরে তিনি জানান যে সরকার বদল হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই আন্তরিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

বক্তব্যে চীনের উন্নয়ন মডেলের প্রশংসা করে জামায়াত নেতা বলেন, দারিদ্র্য বিমোচন, তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে চীনের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত শিক্ষণীয়। পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে দুই দেশের অংশীদারত্ব আরও জোরালো করতে তিনি তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেন। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর গবেষণা কেন্দ্র কার্যকর করা, তরুণ রাজনৈতিক নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় বন্ধুত্বের সুফল পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়।

এ ছাড়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আশ্রয় নেওয়া প্রায় বিশ লাখ রোহিঙ্গার দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। তিনি চীন সরকারের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানান এবং দুই দেশের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং ও ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Spread the love
Link Copied !!