বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধান


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধান

সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬-এর খসড়ায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিক, গণমাধ্যমের মালিক কিংবা দায়িত্বশীল ব্যক্তিকে গ্রেপ্তারের আগে আদালতের পূর্বানুমতি নেওয়ার বিধান যুক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটির সভায় এই গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন, এই সংশোধনী কার্যকর হলে সংবাদকর্মীদের অহেতুক হয়রানি রোধ করা সম্ভব হবে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ আরও সুদৃঢ় হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যম প্রতিনিধিদের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রস্তাবিত আইনটির খসড়া চূড়ান্ত করা হচ্ছে। বিশেষ করে আইনটি যেন কোনোভাবেই সাংবাদিক বা সংবাদমাধ্যমের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

প্রস্তাবিত আইনের খসড়ায় মানহানি, সাইবার বুলিং এবং হেয় প্রতিপন্ন করার মতো বিষয়গুলোকে আলাদাভাবে মূল্যায়ন করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। মানহানির সংজ্ঞা ও এর শাস্তির বিধান প্রচলিত দণ্ডবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পাশাপাশি গুজব ও অপতথ্যের সংজ্ঞা আরও পরিষ্কার করা হচ্ছে, যাতে ব্যাখ্যার অস্পষ্টতার কারণে গণমাধ্যমের কাজের পরিধি সংকুচিত না হয়। এছাড়া কোনো সংবাদপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে লিখিত নোটিশ প্রদান এবং তাদের আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ রাখার প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে।

সভায় মোবাইল কোর্টের বিধান বাদ দেওয়া, কনটেন্ট ব্লক বা অপসারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষকে কারণ জানানো এবং অবমুক্তির আবেদন নিষ্পত্তির সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়েও আলোচনা হয়। সাইবার অপরাধ দমনের পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাই এই সংশোধনীর মূল লক্ষ্য। খসড়া আইনটি অংশীজনদের মতামত নেওয়ার জন্য পুনরায় ওয়েবসাইটে প্রকাশের পরিকল্পনা রয়েছে, যাতে জনসাধারণের অংশগ্রহণে এটি আরও বেশি সময়োপযোগী ও গ্রহণযোগ্য হয়ে ওঠে।

Spread the love
Link Copied !!