বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

৫০ বছর ধরে করছাড় দিয়ে শিশু লালন করছি, আর কতকাল: অর্থ উপদেষ্টা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৪, ৪:২৮ অপরাহ্ণ
৫০ বছর ধরে করছাড় দিয়ে শিশু লালন করছি, আর কতকাল: অর্থ উপদেষ্টা

ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে করছাড় দেওয়ার সমালোচনা করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘গত ৫০ বছর ধরে আমরা করছাড় দিয়ে শিশু লালনপালন করছি; আর কতকাল লালন করব? আমি উদাহরণ দিলাম। আপনারা অনেকেই বুঝতে পারবেন।’আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। আগারগাঁও এনবিআর ভবনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সালেহউদ্দিন আহমেদ বলেন, যে শিশুদের এত দিন ধরে লালনপালন করা হয়েছে, তারা এখন শারীরিকভাবে বড় হয়ে গেছে। তারা এখনো বলে, ‘আমাদের সুরক্ষা দিন’; কিন্তু সুরক্ষার দিন তো চলে গেছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ হবে। তাই করছাড়ের এসব সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।

অর্থ উপদেষ্টা কর কর্মকর্তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, জোর করে কর আদায় করবেন, তা নয়।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত ছিলেন। তিনি বলেন, যেখানে কর প্রতিপালন হবে না, সেখানে কঠোর হতে হবে। তিনি বলেন, করদাতাদের যেন কর কার্যালয়ে আসতে না হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে।

আর ও পড়ুন;বুধবার যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার রাজস্ব আদায় বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, কর-জিডিপি অনুপাত না বাড়লে এত সম্পদের জোগান কোত্থেকে আসবে। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান, এনবিআরের ভ্যাট বিভাগের সদস্য বেলাল হোসাইন চৌধুরী, আবদুর রউফ প্রমুখ।

পৃথিবীতে যেসব দেশের কর-জিডিপির অনুপাত সবচেয়ে কম, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশে এখন কর-জিডিপির অনুপাত ৮ শতাংশের নিচে। এই কর জিডিপির অনুপাত কম হওয়ার অন্যতম কারণ হলো বছরের পর বছর ধরে দিয়ে যাওয়া করছাড় বা অব্যাহতি।

Spread the love
Link Copied !!