ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরের হিলি সীমান্তে বার্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্য রেখায় দুই বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।
আরও পড়ুনঃ আশ্রায়ন প্রকল্পে মিষ্টি নিয়ে হাজির হলেন ইউএনও
বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দোলোয়ার হোসেন বিএসএফ ভারত হিলি ক্যাম্প কমান্ডার জাসবির সিংকে ৪ প্যাকেট মিষ্টি উপহার দেন। পক্ষান্তরে ভারত হিলি বিজিবি ক্যাম্প কমান্ডার জাসবির সিংও বিজিবিকে ৩ প্যাকেট মিষ্টি উপহার দেন। এসময় উভয় দেশের সীমান্ত রক্ষি বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন জানান, উভয় দেশের সীমান্ত রক্ষিবাহিনী সদস্যরা যাতে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে পারে সে লক্ষে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে উভয়ে মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও ঈদুল ফিতর উপলক্ষে তাদের ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি তারাও ৩ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।
আপনার মতামত লিখুন :