বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সোনাগাজী উপজেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন “একপক্ষের মিষ্টি বিতরন অপরপক্ষের বিক্ষোভ”


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ
সোনাগাজী উপজেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন “একপক্ষের মিষ্টি বিতরন অপরপক্ষের বিক্ষোভ”

সোনাগাজী উপজেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন”একপক্ষের মিষ্টি বিতরন অপরপক্ষের বিক্ষোভ”। ফেনীর সোনাগাজীতে উপজেলা ও পৌর বিএনপির ৩ জন করে একটি আংশিক আহবায়ক কমিটি তালিকা প্রকাশ করেছে ফেনী জেলা বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের স্বাক্ষরিত জেলা বিএনপির একটি প্যাডে উপজলা ও পৌর কমিটির তালিকায় আহবায়ক হিসেবে জয়নাল আবেদীন বাবলুক আহবায়ক সদ্য সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল সভাপতি সৈয়দ আলম ভুঞার নাম সদস্য সচিব হিসেবে প্রকাশ পায়।

অপরদিকে জেলা বিএনপির অপর একটি প্যাডে মনজুর হোসেন বাবরকে পৌর বিএনপির আহবায়ক ও এয়াছিন কমিশনারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নিজাম উদ্দিনকে সদস্য সচিব করে পৌর বিএনপির আহবায়ক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপর বিএনপির ও অঙ্গসংগঠনের একটি গ্রুপ নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরন করেন।

অন্যদিকে কমিটি ঘোষণার পরপর সদ্য সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু সমর্থকরা সোনাগাজী পৌরশহরের জিরো পয়েন্টে প্রকাশিত কমিটির বিপক্ষে একটি বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট এবং সংবাদ সম্মেলন করে। বিক্ষোভ মিছিলে অংশ নেয় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৪ নং মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির উদ্দিন দোলন,পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল মোবারক দুলাল ভিপি, বিএনপির নেতা জসিম উদ্দিন লন্ডনী,সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম সহ কয়েকসহ নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে আমির উদ্দিন দোলন সাংবাদিকদের জানান,আহবায়ক ছাড়া সদস্য সচিব কিভাবে একক কমিটির তালিকায় স্বাক্ষর করে আবার তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তা আমার বোধগম্য নয় আমরা এধরনের পকেট কমিটি কখনও মেনে নিবো না।

প্রসঙ্গতঃ সদ্য উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবপদীন বাবলু ইতিপূর্বেও উপজেলা বিএনপির সভাপতি হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা সাবেক ছাত্রদল ও জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতির হিসেবে দায়িত্ব পালন করেন।

উপজেলা বিএনপির সদ্য সদস্য সচিব সৈয়দ আলম ভুঞা জানান, আমার পেশা নেশা রাজনীতি। জীবনে অধিকাংশ সময় জাতীয়তাবাদী দলের জন্য দিয়েছি। বাকিটুকুও দিতে চাই।

কমিটি সিনিয়র যুগ্মআহবায়ক হিসেবে স্থান পাওয়া সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু বলেন,একজনের স্বাক্ষরিত কমিটি অবৈধ এটা আমি মানিনা। একটি অবৈধ পকেট কমিটিতে আমার নাম রাখা ভিত্তিহীন নিন্দনীয়।

আরও পড়ুন: মেঘনায় নৌযানের পাঁচটি কক্ষে পড়েছিল পাঁচ রক্তাক্ত লাশ

বিষয়টি নিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান,আমি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আহমেদ আযম খাঁনের নির্দেশ না মেনে কমিটির আংশিক অনুমোদন করেছি।

বিষয়টি জানতে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারকে তার মোঠোফোনে একাধিক বার কল দিলে তিনি রিসিভ করেব নাই।

Spread the love
Link Copied !!