বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সোনাগাজীর ওলামা বাজার মাদরাসায় অবৈধভাবে ছাত্র-শিক্ষকদের বরখাস্ত ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৪, ৫:১৯ অপরাহ্ণ
সোনাগাজীর ওলামা বাজার মাদরাসায় অবৈধভাবে ছাত্র-শিক্ষকদের বরখাস্ত ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফেনীতে মামলার বাদি চিনেনা আসামীদের,মামলা থেকে বাদ পড়েনি প্রবাসী,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ফেনী প্রতিনিধিঃ
ফেনী প্রতিনিধি:ফেনীর সোনাগাজীর দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসায় এক আ.লীগ নেতা ও তার দোসরদের দ্বারা অবৈধভাবে একের পর এক ছাত্র-শিক্ষকদের বরখাস্ত ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষক ও ছাত্ররা। শনিবার দুপুরে সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্টে আপ্যায়ন মিষ্টি মেলা রেস্টুরেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, এম ফখরুল ইসলাম নামে এক আ.লীগ নেতা বিগত আ.লীগ সরকারের পতনের কয়েকমাস পূর্বে মাদরাসাটি দখল করেন। শূরা ও আমেলা কমিটি তথা কওমী মাদরাসার নিয়মনীতির তোয়াক্কা না করে তথাকথিত আহবায়ক কমিটি গঠন করে ভিন্নমতের ছয়জন শিক্ষক ও বেশ কয়েকজন ছাত্রকে মাদরাসা থেকে বরখাস্ত করা হয়।

এছাড়া কয়েকজন ছাত্র ও শিক্ষককে শারীরিক নির্যাতন করা হয়েছে। এসব জুলুম নির্যাতনের প্রতিবাদ করলেই ছাত্র-শিক্ষকদের ওপর নেমে আসে অমানুসিক নির্যাতন। শিক্ষক ও ছাত্রদের মধ্যে গ্রুপিং লেলিয়ে দিয়ে এম ফখরুল ইসলাম ও তার দোসরেরা ফায়দা লুটে নিচ্ছেন। মাদরাসাটির অধিগ্রহণের ১০ কোটি টাকার ওপর দুর্বৃত্তদের লোপুপ দৃষ্টি পড়েছে। একের পর এক ছাত্র-শিক্ষকদের বরখাস্তে মাদরাসার শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। মুখ ফিরিয়ে নিচ্ছেন দান-অনুদান প্রদানকারীরা। দীর্ঘ ৮০ বছরের প্রাচীণ ঐতিহ্যবাহী মাদরাসাটি এখন ধ্বংসের ধারপ্রান্তে পৌঁছে গেছে। এম ফখরুল ইসলাম নামে ওই আ.লীগ নেতার নেতৃত্বে মাদরাসাটি যেদিন থেকে দখল করা হয়েছে সে দিন থেকে মাদরাসায় অচলবস্থার সৃষ্টি হয়েছে। ছাত্র ও শিক্ষকদের দুটি গ্রুপ বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা না হলে বড় ধরণের বিপদের আশংকা করেছেন ভুক্তভোগীরা। তারা আরও বলেন, তাদের প্রতিপক্ষের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফ্যাক আইডি থেকে বিষোদগার করে অপপ্রচারও চালাচ্ছেন।

আরও পড়ুন:ঢাকায় আসছেন আইসিসির প্রধান প্রসিকিউটর

এতে মাদরাসাটির সুনাম নষ্টের পাশাপাশি ছাত্র ও শিক্ষকদের মধ্যে উত্তেজনা ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বেশ কয়েকজন শিক্ষক ও ছাত্ররা পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবি করে তারা আরও বলেন, শিক্ষক ও ছাত্ররা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। থানায় জিডিও করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষকদের মধ্যে লিখিত বক্তব্য পাঠ করেন মাদরাসার মঈনে মুহতামিম মাও. মোজাম্মেল হক। আরও বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষা সচিব মুফতি এমদাদ উল্যাহ, হিসাব রক্ষক, মাস্টার আবদুস শুক্কুর, মুফতি কেফায়েত উল্যাহ, প্রাক্তন ছাত্র মুফতি মো. এয়াছিন ও নুর হোসাইন। এসময় তারা সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপও কামনা করেন। এ বিষয়য়ে জানতে চাইলে মাদরাসার মুহতামিম শায়খুল আল্লামা নুরুল ইসলাম আদীব মুঠোফোনে সাংবাদিকদের জানান, এসব বিষয়ে তিনি কিছুই জানেননা। তবে মাদরাসাটি এখন বন্ধ রয়েছে। বিষয়গুলো নিয়ে তিনি মাদরাসা খোলার পর সমাধানের চেষ্টা করবেন

Spread the love
Link Copied !!