৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
ফেনী প্রতিনিধি, ০২ নভেম্বর, শনিবারঃ ফেনীর সোনাগাজীতে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার বিকাল তিনটায় নবাবপুর ইউনিয়নের সর্বস্তরের জনতার উদ্যোগে কালিদাস পাহলিয়া নদীর পাড়ে ফতেহপুর গ্রামে এ কর্মসূচী পালন করা হয়।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা জহিরুল আলম জহিরের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক ফখরুউদ্দিন ফারুকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্ছু, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আবদুল হালিম, বিএনপি নেতা ওমর ফারুক, বোরহান উদ্দিন সবুজ, নুরুল আজিম, মো. এয়াছিন, ছাত্রদল নেতা ফরহাদ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর নদী গর্বে বিলিণ হওয়ার পর থেকে সোনাগাজী উপজেলার চারদিকে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নবাবপুর ইউনিয়ন সহ উপজেলার আরও আটটি ইউনিয়নে ব্যাপক নদী ভাঙনের কবলে পড়ে। এর মধ্যে নবাবপুর ইউনিয়ন সহ পুরো উপজেলার দু’শতাধিক ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েকটি মসজিদ নদী গর্বে বিলিণ হয়ে গেছে।
আরও পড়ুন: গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে
ইতোমধ্যে নবাবপুর ইউনিয়নের মজুপুর, ফতেহপুর, রঘুনাথপুর পশ্চিম ও পূর্ব সুলতানপুর গ্রামের পাঁচটি ওয়ার্ডের একাংশ নদী গর্ভে বিলিণ হয়ে গেছে। তাই নদী ভাঙন থেকে রক্ষা পেতে সরকারিভাবে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সুলতানপুর জামে মসজিদের খতিব মাও. আবদুল জব্বার। পরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :