ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় মালিকের কাছে গরু হস্তান্তর করে সম্প্রীতির নজির স্থাপন করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বিকালে হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে আসে গরুটি।
পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাত হোসেন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে ছিলেন বিএসএফের হিলি ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারণ।
আরও পড়ুনঃ যশোরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
সুবেদার শাহাদাত হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় একজন মালিকের গরু হিলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফের পক্ষ থেকে গরুটি আমাদের কাছে ফেরত চাওয়া হয়। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে গরুটি ফেরত দেওয়া হয়েছে। এ সময় বিএসএফ সদস্যরা প্রকৃত মালিকের কাছে গরুটি হস্তান্তর করে।
তিনি আরও বলেন, এটি সীমান্তে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে তার একটি দৃষ্টান্ত। বিজিবি বরাবরই আন্তরিকতা বজায় রেখে দায়িত্ব পালন করে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :