ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত। আহত হয়েছেন আরেক পুলিশ সদস্য। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল চৌধুরী (২২) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামের আলাউদ্দিনের ছেলে। আর আহত আব্দুল আউয়াল চৌধুরী (৪৬) মোগলাবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুলাল ও আব্দুল আউয়াল মোটরসাইকেলযোগে হুমায়ুন রশীদ চত্বরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে শিববাড়ি এলাকায় একটি ট্রাক তাদেরকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুলাল চৌধুরী নিহত হন। খবর পেয়ে পুলিশ দুলালের লাশ উদ্ধার করে এবং চিকিৎসার জন্য আবদুল আউয়াল চৌধুরীকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ হবিগঞ্জে বিপুল পরিমানে জাল নোটসহ আটক ২ জন
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :