বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান নবনিযুক্ত সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ
সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান নবনিযুক্ত সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর

সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত সিরীয় পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি।গতকাল মঙ্গলবার ইরানের প্রতি এই আহ্বান জানান শিবানি। একই সঙ্গে ইরানকে তিনি সিরিয়ার জনগণের ইচ্ছা ও দেশটির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখাতে বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে শিবানি বলেন, ইরানকে অবশ্যই সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করতে হবে। সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়ানোর ব্যাপারে তাঁরা ইরানকে সতর্ক করছেন। তেহরানের সবশেষ মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।অবশ্য কোন মন্তব্যের কথা শিবানি উল্লেখ করেছেন, তা তিনি স্পষ্ট করেননি।

গত রোববার টেলিভিশনে একটি ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই ভাষণে তিনি সিরিয়ার তরুণ-যুবাদের প্রতি একটি আহ্বান জানান। যারা নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে, তাদের বিরুদ্ধে দৃঢ়সংকল্প নিয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

খামেনি আরও বলেন, তাঁদের ধারণা, সিরিয়ায় একটি শক্তিশালী ও সম্মানিত গোষ্ঠীর উত্থান ঘটবে। কারণ, এখন সিরিয়ার তরুণদের হারানোর কিছু নেই। তাঁদের স্কুল, বিশ্ববিদ্যালয়, বাড়িঘর, রাস্তাঘাট অনিরাপদ।ইরানের সর্বোচ্চ নেতা মনে করেন, সিরীয় তরুণদের অবশ্যই নিরাপত্তাহীনতার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে দৃঢ়সংকল্প নিয়ে রুখে দাঁড়াতে হবে। তাদের বিরুদ্ধে বিজয়ী হতে হবে।

আরও পড়ুনঃ রাজশাহীর সাবেক যুবলীগ নেতার দোকানঘরে বিএনপি কার্যালয়, মায়ের কবরস্থানে হানার অভিযোগ

১৩ বছরের গৃহযুদ্ধের পর ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যুত করেন সিরীয় বিদ্রোহীরা।গৃহযুদ্ধ চলাকালে আসাদকে সহায়তা করার জন্য কোটি কোটি ডলার খরচ করে ইরান। মিত্র আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সিরিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

আসাদের ক্ষমতাচ্যুতিকে ইরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধের অক্ষ’ নামের রাজনৈতিক-সামরিক জোটের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন প্রভাবের বিরোধিতা করে থাকে এই জোট।

Spread the love
Link Copied !!