বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি সমান তালে চালিয়ে যেতে হবে অন্তবর্তীকালীন সরকারকে:- শহিদুল ইসলাম ফাহিম


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৪, ৯:০৮ অপরাহ্ণ
সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি সমান তালে চালিয়ে যেতে হবে অন্তবর্তীকালীন সরকারকে:- শহিদুল ইসলাম ফাহিম

সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি সমান তালে চালিয়ে যেতে হবে অন্তবর্তীকালীন সরকারকে:- শহিদুল ইসলাম ফাহিম| মহান মুক্তিযুদ্ধে ও ২৪ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনার সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ,নারায়ণগঞ্জ সদর উপজেলা।

আজ বুধবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও অর্থ সমন্বয়ক কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে এক মুক্তি পেয়েছে। এই মুক্তি স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্রকামী মানুষের মুক্তি। জুলাই আগস্টের স্পিরিটকে ধারন করে দেশকে গড়ার কাজে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রতিটা সেক্টরের সংস্কার করতে হবে, সংস্কার করে আওয়ামী কলঙ্কমুক্ত করতে হবে। সংস্কার এর পাশাপাশি নির্বাচন নিয়ে ধোঁয়াসা পরিষ্কার করতে হবে। নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ করতে হবে। সংস্কার এর পাশাপাশি নির্বাচন নিয়েও অন্তবর্তীকালীন সরকারকে কাজ করে যেতে হবে। এই সরকারের গত ৪ মাসে মানুষের প্রত্যাশা অনুযায়ী কিছুটা বিলম্ব দেখা গিয়েছে।

ফ্যাসিবাদী আওয়ামীকে এখনও বিচারের মুখোমুখি দাড় করানো যায় নি। বিচার না হওয়া পর্যন্ত কোনো ভাবেই আওয়ামীলীগকে নির্বাচন এর সুযোগ দেয়া যাবে না। জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদের রক্তকে কোনোভাবে বৃথা যেতে দেয়া যাবে না। কেউ যদি নতুন করে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তাদেরকেও শেখ হাসিনার মত অবস্থা করতে জনগণ একটুও চিন্তা করবে না।

নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন সদর উপজেলার আহ্বায়ক রফিকুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক তোফাজ্জল হোসেন, জলবায়ু বিষয়ক সম্পাদক জাহিদ হাসান,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিয়ান রিপন, গণঅধিকার পরিষদের নেতা ফেরদৌস ভূইয়া প্রমুখ।

Spread the love
Link Copied !!