বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
শেখ হাসিনার অবস্থান নিশ্চিত করলেন তার পুত্র জয়। গত দুই মাস ধরে পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করে আসছিলেন শেখ হাসিনা। সম্প্রতি গুঞ্জন ওঠে তিনি ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন। এ গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানালেন, তার মা শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয়।
জয় বলেন, ‘আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর চাউর হয়েছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।’এর আগে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই।
গত ৩ অক্টোবর মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। ওই সময় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তার নির্বাচনে লড়াইয়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তার মা দেশের বর্তমান পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ।
আরও পড়ুন: ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী তরিকুলের বিরুদ্ধে দূর্নীতিসহ নানা অভিযোগ
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। একটি সামরিক হেলিকপ্টারে চরে বোন শেখ রেহানাকে নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে যান তিনি। সেই থেকে তিনি ওই দেশেই অবস্থান করে আসছেন।
আপনার মতামত লিখুন :