বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
রেলগেট রায়পাড়ায় মাদকের ছড়াছড়ি। পুলিশ প্রশাসনের তদারকি বেশ খানিকটা কম। আর এই সুযোগ ১৬ আনা কাজে লাগাচ্ছে মাদক, চাঁদাবাজ, আগ্নেয়াস্ত্র কারবারি ও ছিনতাইকারীরা। ফলে যশোর শহরের রেলগেট, রায়পাড়া ভাসছে অবৈধ মাদক দ্রব্যে। আর কয়েক স্পটে নিয়মিত ছিনতাই হচ্ছে। দেদারছে চলছে অবৈধ মাদক, আগ্নেয়াস্ত্র কারবার আর একই সাথে শুরু হয়েছে নিয়মিত ছিনতাই।স্থানীয়রা জানান, মাদকে ভাসছে রেলগেট রায়পাড়া ও তার সংলগ্ন এলাকা।এই চক্রের মদদদাতা গড ফাদার হচ্ছে কুদ্দুস মল্লিকের ছেলে ইমদাদুল হক রাজু।
সূত্র জানায়, গ্যাদা বেবির মাদক সাম্রাজ্য এখন নেই। তবু দীর্ঘ দিন ধরে চিন্নিত মাদক কারবারিরা চুটিয়ে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল ও হেরোইন বিক্রি করছে। অবস্থা সেখানে খুবই খারাপ। সেখানে ভদ্রলোক দিশেহারা আর মাদক কারবারি বেপরোয়া।
রেলগেট ও রায়পাড়ার চিন্নিত মাদক কারবারিরা হচ্ছে, ছোটোর বউ শিলি বেগম, মজিবরের বউ জহুরা বেগম, মরার বউ আসমা, সেকেন্দারের বউ সাঁই বেগম ও ছেলে হোসেন, মনিরের বউ নাসরিন, আজিজের মেয়ে ডালিম, ডালিমের ছেলে আল আমীন,করিম গাজীর ছেলে মিন্টু গাজী, চান গাজীর বউ আনু, লিয়াকতের ছেলে সানু, কুরবানের ছেলে জুম্মান ও লিয়াকতের ছেলে রহমান। এরা প্রত্যেকেই বহু মামলার আসামি ও চিন্নিত মাদক কারবারি। পুলিশের খাতায় এদের অভিযোগ নামাটা বেশ লম্বা ও অভিযোগে ভরা।
খুচরা মাদক বিক্রেতা ও বহনকারী এজেন্ট এদের সহযোগীর সংখা মোটে কম নয়। এরা রাজনীতির সাথে স্থানীয় পর্যায়ে মিশে আছে। আগে আওয়ামীলীগর লোকাল কয়েক নেতার সাথে ছিল। এখন তাদের দেখা যায় আঞ্চলিক বিএনপি যুবদল নেতাদের সাথে।
আরও পড়ুন: গ্রূপিং ও চরম উত্তেজনায় মণিরামপুর উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত
আর রয়েছে এদের রক্ষার বিশাল এক দালাল চক্র। এই চক্রের মদদদাতা গড ফাদার হচ্ছে কুদ্দুস মল্লিকের ছেলে ইমদাদুল হক রাজু। তবে তাকে মানুষ চেনে অন্য পরিচযে।এদের রক্ষাকারী একটি প্রভাবশালী সিন্ডিকেটও রয়েছে। যারা হোল মাদক ডিলার ও আগ্নেয়াস্ত্র বেচাকেনা করে থাকে। এছাড়াও মাদক বাবসায়ীরা শ্রমিক, বাবসা ও অন্য কর্ম পেশা সঙ্গী করে তাদের মাদক অপ কর্ম করছে।
এলাকাবাসি এসব মাদক কারবারি আটকে পুলিশ, রাব, ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যাপক অভিযান দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :