রাস্তায় নিম্ন মানের ইট বিক্ষোভে উত্তাল চাঁচড়ার বাগেরহাট গ্রাম
রাস্তায় নিম্ন মানের ইট বিক্ষোভে উত্তাল চাঁচড়ার বাগেরহাট গ্রাম । যাশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের বাগেরহাট বাজার থেকে তেঁতুলিয়া অভিমুখে এক কিলোমিটার রাস্তার কাজ চলছে। অভিযোগ উঠেছে এই কাজে ঠিকাদার সীমাহীন দুর্নীতির আশ্রয় নিয়েছে।
গ্রামবাসী অভিযোগ করেছেন রাস্তার কাজে এক নম্বর ইট দেওয়ার কথা থাকলেও কাজ হচ্ছে তিন নম্বর ইট দিয়ে। দায়সারা কাজ করা হচ্ছে। বুধবার সরেজমিনে দেখা যায় রাস্তার পাশে বেশ কয়েক গাড়ি ইট ফেলানো রয়েছে। এসব ইট রাস্তায় লাগানো হচ্ছে।
এ সময় শতাধিক গ্রামবাসীকে বিক্ষোভ করতে দেখা যায়। তারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করে বলেন, এটি গ্রামের জনগণের সাথে প্রতারণা। এক নম্বর ইট দিয়ে রাস্তার কাজ করানোর কথা। কিন্ত কাজ হচ্ছে তিন নম্বর ইট দিয়ে। এ কাজ কোনভাবেই মেনে নেওয়া যায় না।
গ্রামবাসী জানান বিষয়টি চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজা কে জানানো হয়েছে। তিনি কাজ বন্ধ করে দিতে বলেছেন। খুদ্ধ গ্রামবাসীর পক্ষে বাগেরহাট গ্রামের বাসিন্দা গোলাম রব্বানী বলেন, এই জোছচুরি কি ভাবে মানতে পারি। এটা গ্রামবাসী কোনভাবেই মানবে না।
চাঁচড়া ইউনিয়নের বাসিন্দা বৃক্ষ প্রেমিক আব্দুল ওয়াহিদ সরদার বলেন, ঠিকাদার নিম্ন মানের ইট দিয়ে গ্রামবাসীর সাথে প্রতারণা করছে। তিনি অবিলম্বে ইট পাল্টে ভাল ইট দিয়ে রাস্তা নির্মাণে এল জি ই ডি দায়িত্বপ্তাপ্ত প্রকৌশলীর সু দৃষ্টি কামনা করেন। অন্যথায় গ্রামবাসী রাস্তার কাজ বন্ধ করে দিতে বাধ্য হবে বলে তিনি আল্টিমেটাম দেন।
বাগেরহাটের মেম্বর আনারুল অন্যত্র থাকায় তার মতামত পাওয়া যায়নি। জানা গেছে, জৈনক রবি এই রাস্তার ঠিকাদার। তাকে ফোন করা হলে তার সহযোগী ঠিকাদার ফোন ধরেন। তিনি জানান ভুল করে ইট ফেলানো হয়েছে। ইট পাল্টানো হবে।
Link Copied !!
আপনার মতামত লিখুন :