বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রাজশাহীর সাবেক যুবলীগ নেতার দোকানঘরে বিএনপি কার্যালয়, মায়ের কবরস্থানে হানার অভিযোগ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ণ
রাজশাহীর সাবেক যুবলীগ নেতার দোকানঘরে বিএনপি কার্যালয়, মায়ের কবরস্থানে হানার অভিযোগ

রাজশাহী মহানগর যুবলীগের সাবেক এক নেতা ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, তাঁর মায়ের কবরের নামফলক তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া তাদের দুটি দোকানঘর দখল করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কার্যালয় করা হয়েছে বলে অভিযোগ।

ওই নেতার নাম তৌহিদুল হক ওরফে সুমন। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। নগরের শিরোইল কলোনিতে তাঁর বাড়ি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর নামে বেশ কিছু মামলা হয়েছে। তিনি এখন আত্মগোপনে।

তৌহিদুলের বাবা বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি। শারীরিকভাবে অসুস্থ বলে দলে নিষ্ক্রিয় তিনি। তবে হুমকি পেয়ে তিনিও ঘরছাড়া বলে দাবি ছেলে তৌহিদুলের।

মায়ের কবরের নামফলক নিয়ে যাওয়ার বিষয়ে গত রোববার ফেসবুকে একটি পোস্ট দেন তৌহিদুল হক। তিনি ফেসবুকে কবরের দুটি ছবিও পোস্ট করেন। এর একটিতে কবরের পাশে নামফলক ও ফুলের গাছ দেখা যাচ্ছে। অন্য ছবিতে এসবের কিছুই নেই। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমার মা করোনায় ইন্তেকাল করেছেন। তাঁর কবর গৌরহাঙ্গা গোরস্থানে ছিল। কিন্তু কিছুদিন আগে আসাম কলোনির যুবদল নেতা পরিচয়ে আল আমিনের তাণ্ডবের শিকার আমার মায়ের কবর। সবকিছু খনন করে তুলে উপড়ে ফেলেছে। এই অনুভূতি কষ্টের, জবাব কার কাছে চাইব?’

গতকাল মঙ্গলবার সকালে কবরস্থানে গিয়ে কথা হয় তত্ত্বাবধায়ক আলতাফ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘গত ৮ নভেম্বর বিকেলে কয়েকজন ছেলে এসে নতুন কবর খনন করতে চান। আমরা তিনজন দায়িত্বে ছিলাম। তাঁরা এসে তৌহিদুলের মায়ের কবর থেকে নামফলক তুলে ফেলেন। আমরা তাঁদের বললাম, অন্য জায়গায় কবর দেন। তাঁরা (তৌহিদুল হকের পরিবার) তো এই কবরের কাছে আসেন। কিন্তু তাঁরা আমাদের কোনো কথা শুনলেন না। বললেন, সুমন অনেক জ্বালিয়েছে। এখন এসব থাকবে না। আপনারা হটে যান, না হলে অসুবিধা আছে।’

আরও পড়ুনঃ জবি ছাত্রদলের আহবায়ক হিমেল সদস্য সচিব আরেফিন

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তৌহিদুল হক  বলেন, ‘আমার মা বেগম তৌফায়ারা মঞ্জু করোনায় ২০২২ সালে ২৬ জুন মারা যান। কবরটি আমরা প্রতিনিয়ত পরিষ্কার করে ফুলগাছ লাগিয়ে পরিচ্ছন্ন রাখতাম। ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটু ব্যক্তিগত আক্রোশে দলের নাম ভাঙিয়ে আমার মায়ের কবর উচ্ছেদে মদদ ও আদেশ দিয়েছেন বলে আমি জেনেছি।’

তৌহিদুল হক অভিযোগ করেন, শিরোইল কলোনি এলাকায় চার বছর আগে তাঁর স্ত্রী রুমা খাতুন ও বাবা রেজাউল হক রেলওয়ের একটি জায়গা ইজারা নেন। ওই জায়গায় দুটি দোকানঘর ছিল। ১৬ ডিসেম্বর নুরুজ্জামানের মদদে তাইফুর রহমান ওরফে তোতা ও সোহান নামের এক ছেলে ভুয়া কাগজ তৈরি করে তাঁর দোকানঘরের ভাড়াটিয়াকে মারধর করে নামিয়ে দিয়ে দলীয় কার্যালয় করেছেন। অথচ আগামী বছরের জুন পর্যন্ত রেলওয়েকে ইজারামূল্য পরিশোধ করা আছে।

গতকাল দুপুরে সরেজমিন দেখা যায়, সুমনের দোকানঘর দুটি তালাবদ্ধ। সামনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ১৯ নম্বর ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, আঞ্চলিক কার্যালয়’ লেখা সাইনবোর্ড। কথা বলার মতো সেখানে কাউকে পাওয়া যায়নি।পরপর দুবার নুরুজ্জামান নির্বাচনে তৌহিদুল হকের কাছে পরাজিত হয়েছেন। সবশেষ ২০২৩ সালের নির্বাচনেও তিনি পরাজিত হন। তিনি মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

তবে সাবেক কাউন্সিলর নুরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি অসুস্থ মানুষ। কেমোথেরাপি নিচ্ছেন। আর নির্বাচন করে তো বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে আছেন। তাঁর তো লোকজনই নেই। কারা এ কাজ করেছেন, তিনি বলতে পারবেন না।১৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন বলেন, তাঁদের দলের পদধারী কোনো লোক এই কাজ করেননি। ওই পাড়ার (শিরোইল কলোনি) ছেলেরা করেছেন।

 

Spread the love
Link Copied !!