বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
সম্প্রতি এক সাক্ষাৎকারে হাছান মাহমুদ খুব তমিজের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামের আগে ‘জনাব’ এবং পরে ‘সাহেব’ বসিয়ে বক্তব্য দিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমি বিএনপির সাথে অনেক ক্ষেত্রে একমত।…এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিংবা বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্যগুলো দিচ্ছেন, সেগুলোর অনেকগুলোর সাথে আমরা একমত।’
অথচ কিছুদিন আগেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা কিংবা কোনো সমর্থক তারেক রহমানকে প্রকাশ্যে তারেক রহমান কে পলাতক, খুনি ও দূর্নী বাজ বলে বেড়াতেন এবং তারেক রহমানকে ‘বিশ্বচোর’, ‘দুর্নীতির বরপুত্র’ ‘রাজাকারপুত্র’ ইত্যাদি অভিধায় ‘অভিষিক্ত’ করার এত রেকর্ডপত্র ইন্টারনেটে আছে যার সব এই লেখায় উল্লেখ করা কলেবরগত কারণে সম্ভব নয়।
২০২৩ সালের ১২ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া জেলে। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি, আমার ক্ষমতাবলে। তার ছেলে তারেক জিয়া, রাজনীতি না করার মুচলেকা দিয়ে লন্ডন গিয়ে বসে আছে।…ওখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে ব্যাটা তোর যদি সাহস থাকে তাহলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি।’
আওয়ামী লীগের ওপরের সারির নেতারা তারেক রহমানকে যা হোক অপেক্ষাকৃত প্রমিত ভাষায় ‘চোর’, ‘খুনি’ ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছিলেন; শেখ হাসিনাসহ কেউ কেউ ‘তুই তোকারি’ করে সম্বোধনও করেছিলেন।
আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্প আবারো ফিরল তার সিংহাসনে । আমেরিকার নির্বাচনে জয় পেল ডোনাল্ড ট্রাম্প
এখন দেখা যাচ্ছে হাছান মাহমুদ বলছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ আওয়ামী লীগ বিএনপির সঙ্গে ‘কাজ করার’ জন্য তৈরি আছে। ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ বলতে তিনি তাঁদের সময় যে ‘গণতন্ত্র’ ছিল, সম্ভবত সেটিই ফিরিয়ে আনার কথা বলেছেন। তিনি কোন গনতন্ত্রের কথা বলছেন সেটা স্পষ্ট না, বিগত আওয়ামী গণতন্ত্র নাকি সত্যিকার গণতন্ত্র।
হাছান মাহমুদ বলেছেন আরো, ‘বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সাথে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সাথে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব।’
আপনার মতামত লিখুন :