বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

যশোরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৪, ৪:২৬ অপরাহ্ণ
যশোরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার।যশোরে লিমা খাতুন (২৪) নামের এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ১০ জানুয়ারি দুপুরে শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লিমা খাতুন রাজশাহীর তানোর উপজেলার কলমা গ্রামের সাদিকুর রহমানের মেয়ে। তিনি শহরের ল্যাবজোন হাসপাতালে কর্মরত ছিলেন। লিমার রুমমেট ও সহকর্মী মৌসুমি খাতুন জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে আমি কর্মস্থলে যাই। দুপুর আড়াইটার দিকে শুনি পুলিশ ওর মরদেহ উদ্ধার করেছে। মৌসুমি খাতুন আরও জানান, গত একমাস ধরে সে কাজে যোগ দিচ্ছিল না। এসময় সে ঘরেই থাকত বেশি। শুনেছি তার বিয়ে হয়েছে কিন্তু বনিবনা হচ্ছিল না। এ নিয়ে সে মানসিক আবসাদে ভুগছিল।

আরও পড়ুনঃ এক মাসে করোনায় মৃত্যু ১০ হাজার : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লিমার পিতা সাদিকুর রহমান জানান, গত দুদিন ধরে লিমা ফোন ধরছিল না। এতে আমাদের সন্দেহ হয়। তাই খোঁজ নিতে আজ যশোরে এসেছি। দরজা বন্ধ দেখে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেই। তারা এসে মরদেহ উদ্ধার করে। মেয়ের বিয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি পাওয়া গেছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা কিছু সূত্র পেয়েছি, সেগুলোর তদন্ত চলছে। দ্রুতই প্রকৃত ঘটনা উন্মোচিত হবে।

Spread the love
Link Copied !!