বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন: রিজভী


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ণ
মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন: রিজভী

মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন: রিজভীমুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন: রিজভী। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মমতা বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন। তাঁর বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করার শামিল এবং একটি স্বাধীন দেশের ওপর সরাসরি হস্তক্ষেপের হুমকি।

আজ সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বিস্ময় প্রকাশ করে বলেছেন, তাদের কী মাথাব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশ নিয়ে! বাংলাদেশের কোথায় অশান্তি ঘটছে? এ দেশে যত অশান্তি ঘটেছে, যত রক্তপাত হয়েছে, যত গুম-খুন হয়েছে, সব তো হয়েছে শেখ হাসিনার আমলে। এখন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, মানুষ নির্বিঘ্নে সহাবস্থান করছে।

আরও পড়ুন : হিলি দিয়ে আসছে পেঁয়াজ, বন্ধ আলু

বিএনপির এই নেতা বলেন, এ দেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন অসাম্প্রদায়িক ও উদার দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবেই জানত। আজ তাঁর বক্তব্যে আবারও প্রমাণিত হলো, কট্টর হিন্দুত্ববাদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো পার্থক্য নেই।

রিজভী বলেন, মমতার এ প্রস্তাব (শান্তিরক্ষী পাঠানো) বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা ও অপমান করার শামিল এবং একটি স্বাধীন দেশের ওপর সরাসরি হস্তক্ষেপের হুমকি। বাংলাদেশের জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এ বক্তব্যে বিস্মিত ও হতভম্ব হয়েছে। তিনি বলেন, ‘ভারতের প্রায় অধিকাংশ রাজনীতিবিদই বাংলাদেশের নাগরিক অধিকারকে মান্য করে না। সেই কাতারে মমতাও নিজের অবস্থান পরিষ্কার করলেন। তাঁরা নিজ দেশের অন্যায় দেখেও দেখেন না। গুজরাটে হাজার হাজার মুসলিম হত্যা ট্র্যাজেডি এখনো বিশ্ববাসী বিস্মৃত হয়নি। কাঁটাতারের বেড়ার ওপর ফেলানীর ঝুলন্ত লাশ, তাঁরা কি ভুলে গেছেন?’

রুহুল কবির রিজভী বলেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে লুটেরা খুনি, গুম ও নির্যাতনকারী শেখ হাসিনার পতনে তাঁরা বিষণ্ন, বেদনায় মুষড়ে পড়েছেন। তিনি বলেন, এ দেশের মানুষ বিশ্বাস করে, বাংলাদেশ থেকে পাচার হওয়া লাখ লাখ কোটি টাকার একটি বিরাট অংশ বাংলাদেশবিদ্বেষী ভারতের রাজনীতিবিদদের পেছনে খরচ করা হচ্ছে।

তা না হলে ভারতের নীতিনির্ধারণী নেতারা এখন কেন এভাবে একযোগে বাংলাদেশবিরোধী জিগির তুলছে, এমন প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, ‘আমরা এর আগেও দেখেছি, সে দেশের রাজনীতিবিদেরা মুখে যা–ই বলুক, তাঁরা যে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেন। এর প্রমাণ হচ্ছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই তিস্তা নদীর পানির চুক্তি বাস্তবায়িত হয়নি। সুতরাং তিনি কী উদ্দেশ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে বাংলাদেশে প্রেরণ করার প্রস্তাব করছেন, এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খোলাসা করা উচিত।’

রিজভী বলেন, একটি অনির্বাচিত, অগণতান্ত্রিক ফ্যাসিস্ট আওয়ামী লুটেরা রেজিমকে মদদ দিয়ে বিনিময়ে ভারত একতরফাভাবে অনৈতিক স্বার্থ ও ফায়দা হাসিল করছিল।

নেপালের উদাহরণ টেনে রিজভী বলেন, ৮১ শতাংশ জনগোষ্ঠী সনাতন বা হিন্দুধর্মাবলম্বীদের দেশ নেপাল। দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক যেমন উষ্ণ নয়, তেমনি নেপালের জনগোষ্ঠীও ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন তো নয়ই, বরং বৈরী ভাবাপন্ন। সুতরাং বুঝতে হবে, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি ভারতের অতি ভালোবাসা প্রকাশ ও এটিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি হম্বিতম্বির পেছনে ভারতের কোনো ধর্মীয় ভাবাবেগ নেই। মূলত এর পেছনে ভারতের আধিপত্যবাদী আগ্রাসী মনোভাব ও ষড়যন্ত্র কাজ করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য কাজী রওনাকুল ইসলাম প্রমুখ।

 

Spread the love
Link Copied !!