বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
মাওলানা মাহফুজুল হক,মাওলানা মামুনুল হক গং কর্তৃক জামি’য়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা অবৈধভাবে জবরদখলের প্রতিবাদে ও বৈধ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের দাবিতে সংবাদ সম্মেলন করেন মাদ্রাসা পরিচালনা পরিষদ।
রিহাম উদ্দিন
স্টাফ রিপোর্টার, ঢাকা জেলা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- মুতাওয়াল্লী ও সভাপতির পক্ষে পরিচালনা কমিটির অন্যতম সহ-সভাপতি আলহাজ হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন- পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারী আলহাজ মুনীর সাঈদ, ভাইস প্রিন্সিপ্যাল মুফতী সাঈদ প্রমুখসহ সকল উলামায়ে কেরামগন।
বক্তারা বলেন, ডাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন অবস্থিত জামি’আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসা একটি রাজনীতিমুক্ত খালেস ধর্মীয় প্রতিষ্ঠান। বর্তমানে প্রায় এক হাজার শিক্ষার্থী পবিত্র কুরআন ও হাদিস শিক্ষালাভ করছে।
সর্বশেষ ওয়াকফ প্রশাসন বিগত ২১মে ২০২৪ তারিখে ২১ সদস্য বিশিষ্ট এই পরিচালনা কমিটিকে আগামী ৩ বৎসরের জন্য অনুমোদন প্রদান করেন।
গত ৫ আগস্ট ২০২৪ তারিখে বিকেল ৩ ঘটিকার পর জামি’য়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় অবস্থানরত একটি ছাত্রদের বড় একটি অংশ আনন্দ মিছিল করতে মাদরাসা থেকে বের হয়, গণস্রোত তখন গনভবনের দিকে।
কিন্তু এর অন্তরালে অকল্পনীয়ভাবে, সুযোগ সন্ধানীদের আরেকটি স্রোত ছিল জামিয়া রাহমানিয়া ভবনমূখী, এই সুযোগে চরম দু:খজনক ও নিন্দনীয় গটনাটি গটে যায়।
ভাইস প্রিন্সিপাল ও সিনিয়র শিক্ষকগণ ও ছাত্রদেরকে মারধর হেনস্তা করে জোরপূর্বক বের করে দেয়।
প্রতিষ্ঠাকালে এই প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি সম্পূর্ণরুপে নিষিদ্ধ ছিল,কিন্তু শাইখূল হাদিস আল্লামা আজিজুল হক র: প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নিয়োগ লাভের পর তার দ্বারাই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদে তার নিজ দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়।
বক্তরা বলেন,
আরও পড়ুন: আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ বাড়ছে
মহামান্য আদালত প্রতম আদেশেই উক্ত অবৈধ আহবায়ক কমিটির উপর ইনজাংশন জারি করেন।
হাইকোর্ট স্পষ্ট ঘোষণা দেন, আল্লামা আজিজুল হক র: কর্তৃক ঘোষিত আহবায়ক কমিটি অবৈধ এবং বাদির উপর প্রযোজ্য নয়।
বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি কয়েকটি দাবিও তুলে ধরেন জামিয়া রাহমানির আরাবিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদ
আপনার মতামত লিখুন :