বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
নিখোঁজের দুই দিন পর মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া ইসলামের (১৫) লাশ পাওয়া গেল কালীগঙ্গা নদীতে।
সোমবার বেলা ১১টার দিকে পুলিশ সদর উপজেলার কুশেরচর এলাকায় কালীগঙ্গা নদী থেকে লাশ উদ্ধার করে।
ওই শিক্ষার্থীর বাবা সাইফুল ইসলাম মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের লাইনম্যানের চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামে। তিনি পরিবার নিয়ে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া বাসা থেকে কোচিং করার জন্য বের হয় সামিয়া। বিকালে তার মা কোচিং সেন্টারে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন সামিয়া কোচিংয়ে আসেনি। এর পর বিভিন্ন স্থানে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে জানতে পারেন পৌরসভার ৯ ওয়ার্ডের চরবেউথা এলাকায় সামিয়ার স্কুলব্যাগ পাওয়া গেছে। পরে পরিবারের লোকজন ওই স্কুলব্যাগ নিয়ে আসেন। এর পর সদর থানায় নিখোঁজের বিষয়টি জিডি করেন তার বাবা সাইফুল ইসলাম।
আরও পড়ুনঃ বেইলি রোডে আগুনের ঘটনায় পুলিশের মামলা, আটক একাধিক
মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন জানান, সোমবার সকালে পৌরসভার কুশেরচর এলাকায় সামিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। এ দুই দিন পর মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া ইসলামের (১৫) লাশ পাওয়া গেল কালীগঙ্গা নদীতে।
মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন জানান, সোমবার সকালে পৌরসভার কুশেরচর এলাকায় সামিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
আপনার মতামত লিখুন :