বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
কোনো পাড়ার ক্রিকেট নয়, দেশের ঘরোয়া প্রতিযোগিতায়ও নয়। রীতিমতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেই একটি দল মাত্র ৭ রানে অলআউট হয়ে গেছে। তা-ও এমন ম্যাচে, যেটিতে প্রতিপক্ষ দল ২০ ওভার ব্যাট করে তুলেছে ২৭১ রান। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়েছে আইভরিকোস্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন স্কোর। ভেঙে গেছে দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার বিশ্ব রেকর্ড।
নাইজেরিয়ার লাগোসে তাফাওয়া বেলেওয়া স্কয়ার ক্রিকেট ওভালের ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৭১ রান তোলে নাইজেরিয়া। ওপেনার সেলিম সালাউ খেলেন ৫৩ বলে ১১২ রানের ইনিংস। ২ ছক্কা ও ১৩ চার মারা সেলিম মাঠ ছেড়েছেন ‘আহত অবসর’ হয়ে। আরেক ওপেনার সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান।
আর পাঁচে নামা মিডল অর্ডার ব্যাটসম্যান আইজাক ওকপে ৬ ছক্কা ৩ চারে ২৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। স্কোরকার্ডই বলে দিচ্ছে, আইভরিকোস্টের বোলারদের ওপর কী ঝড়টাই না বয়ে গেছে!
কিন্তু নাইজেরিয়ার ব্যাটসম্যানদের এমন ‘বেধড়ক পিটুনি’র পর দেখা গেল পুরো উল্টো চিত্র, আইভরিয়ানরা যেন ব্যাটই ধরতে জানেন না! ওপেনার ওত্তারা মোহাম্মদ যখন প্রথম ওভারের শেষ বলে আউট হন, স্কোরবোর্ডে ৪ রান। টানা দুই বলে দুটি ডাবলস নিয়ে পরের বলে আউট হন তিনি।ওই ৪ রানের পরই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। আর ৩ রান তুলতেই একে একে আউট হয়ে যান বাকি ৯ ব্যাটসম্যান। এর মধ্যে ৪ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট, ৫ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট, ৬ রানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং ৭ রানে অষ্টম, নবম ও দশম উইকেটের পতন ঘটে।
এমন নয় যে কেউ প্রথম বলে আউট হয়েছেন। প্রত্যেক ব্যাটসম্যানই কমপক্ষে দুটি বল খেলেছেন। এতে অবশ্য একটা লাভ হয়েছে। সর্বনিম্ন ৭ রানে অলআউট হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে অলআউটের লজ্জায় পড়তে হয়নি আইভরিকোস্টকে। দলটি খেলেছে ৭.৩ ওভার বা ৪৫ বল, সর্বনিম্ন বলে অলআউটের রেকর্ডটা রয়ে গেছে ২০২৩ সালে নাইজেরিয়ার বিপক্ষে রুয়ান্ডার ৩৭ বল (অলআউট ২৪ রানে)। গত মাসেই এই আইভরিকোস্ট সিয়েরা লিওনের কাছে অলআউট হয়েছিল ২১ রানে।
আরও পড়ুন: ঢাকায় আসছেন আইসিসির প্রধান প্রসিকিউটর
তবে দিন শেষে ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনায় থেকে যাবে আইভরিয়ানদের ৭ রানে অলআউটের কারণে। কেউ ব্যাটিং পারুক বা না পারুক, মাত্র ৭ রানে অলআউট হওয়া সহজ কিছু নিশ্চয়ই নয়।
আপনার মতামত লিখুন :