৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
স্বাধীনতা দিবস উপলক্ষে মাগুরায় শুরু হয়েছে এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আর এ টুর্নামেন্ট উদ্বোধন করেছেন সংসদ সদস্য সাকিব আল হাসান।
বুধবার (৬ মার্চ) রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। প্রধান অতিথির বক্তব্যে সাকিব আল হাসান বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করায় ধন্যবাদ জানাই জেলা পুলিশকে। এই টুর্নামেন্ট আয়োজনের ফলে খেলাধুলার পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে আন্তরিকতা সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, এমন টুর্নামেন্ট আয়োজনের ফলে শারীরিক ও মানসিক প্রশান্তির পাশাপাশি ভাল কাজের প্রতি উৎসাহিত করবে। এ খেলাধুলাকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে। আমি আশা করছি এমন টুর্নামেন্টে আয়োজনের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে। ভবিষ্যতে আমার পক্ষ থেকে যদি কিছু করার থাকে তবে তাদের পরামর্শ অনুযায়ী আমি করার তা চেষ্টা করব।
আরও পড়ুন: হায়দরাবাদের অধিনায়ক হলেন বিশ্বকাপজয়ী প্যাট কামিন্স
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা। জেলা পুলিশ আয়োজিত এ টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। নকআউট সিস্টেমের দুই দিন ব্যাপী এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৭ মার্চ রাতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।
আপনার মতামত লিখুন :