বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ময়মনসিংহ সিটি নির্বাচন প্রচার-প্রচারণায় জমে ‍উঠেছে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১:৩১ অপরাহ্ণ
ময়মনসিংহ সিটি নির্বাচন প্রচার-প্রচারণায় জমে ‍উঠেছে

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতিটি এলাকায় জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। বইছে ভোট উৎসবের আমেজ। পোস্টারে-ব্যানারে ছেয়ে গেছে রাস্তাঘাট। সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে প্রচার-প্রচারণা।

রাতদিন ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। এবারের নির্বাচনে বিএনপি অংশ না নিলেও মেয়র পদে লড়ছেন পাঁচ প্রার্থী। আওয়ামী লীগের দলীয় প্রতীক না থাকায় দলটির চারজন নেতা মেয়র পদে অংশ নিয়েছেন। ফলে ভোটের মাঠে দেখা দিয়েছে শক্ত লড়াইয়ের আভাস।

ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু বলেন, উন্নয়নের অসমাপ্ত কাজ করতে নগরবাসী আবারও আমার ঘড়ি প্রতীকে আস্থা রাখবেন। বিগত পাঁচ বছরে বৈশ্বিক সংকটের কারণে শতভাগ উন্নয়ন করা সম্ভব হয়নি। সাধারণ মানুষ আমার প্রতি তাদের সমর্থন দিলে চলমান উন্নয়ন কাজ সম্পন্ন করতে পারব। সাধারণ জনতার পাশাপাশি নেতাকর্মীরাও আমার সঙ্গে রয়েছেন। আশা রাখছি, জয় সহজেই আসবে।

ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম বলেন, বেকার যুবকদের জন্য আমি কাজ করতে চাই। সিটিতে যে সমস্ত খাস জমি রয়েছে ওই স্থানে কুটির শিল্পের ব্যবস্থা করে কর্মসংস্থান সৃষ্টি করবো।

হাতি প্রতীকের প্রার্থী সাদিকুল হক খান শিল্পী বলেন, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরী গড়তে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি জয়ী হলে সুন্দর একটি নগরী গড়ে তুলবো। সেজন্য নগরবাসী আমাকেই বেছে নিবেন বলে আমি আশাবাদী।

এদিকে আওয়ামী লীগের বিভক্তিকে কাজে লাগিয়ে জয়ী হতে চান জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মণ্ডল। তিনি বলেন, আওয়ামী লীগের মধ্য ভোট ভাগাভাগি হবে। আর এখানে জাতীয় পার্টির বড় ভোট ব্যাংক রয়েছে। সেক্ষেত্রে আমিই জয়ের ব্যাপারে আশাবাদী।

আরও পড়ুনঃ জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

ময়মনসিংহ সিটি নির্বাচনে আগামী ৯ মার্চ ইভিএমে ১২৮ কেন্দ্রে ভোট দেয়ার সুযোগ পাবেন ৩ লাখ ৩৬ হাজার ৪৯০ জন ভোটার। মেয়র পদে পাঁচ প্রার্থী ছাড়াও নগরের ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী আছেন ৬৯ জন। নগরীর ১১ নম্বর ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় এই পদে ভোট হবে ৩২টি ওয়ার্ডে।

Spread the love
Link Copied !!