ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
জিনিস মজুত রেখে বা লুকিয়ে রেখে যারা ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দেয়, তাদের গণধোলাই দেয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার (২৩ই ফেব্রুয়ারি) গণভবনে জার্মানি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে একটি শ্রেণি জিনিসপত্রের দাম বাড়ানোর চক্রান্ত করছে। যারা সরকার উৎখাতে আন্দোলন করছে, তারা ভোগ্যপণ্যের বাজারেও কারসাজি করছে। প্রথমে বাজারে পেঁয়াজের খুব অভাব দেখা গেলেও পরে বস্তাকে বস্তা পেঁয়াজ পানিতে ফেলে দেয়া হয়েছে। এ ধরনের লোকদের গণধোলাই দেয়া উচিত।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা কিছু করলে বলবে, সরকার করেছে। পাবলিক যদি প্রতিকার করে, তাহলে সব থেকে ভালো, কেউ কিছু বলবে না। জিনিস লুকিয়ে রেখে পঁচিয়ে ফেলে দেবে, আর দাম বাড়াবে।
এ সময় সাংবাদিক মঞ্জুরুল ইসলাম বুলবুল প্রেস ক্লাবের সভাপতিকে সংসদ সদস্য করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তার প্রশ্নের সময় মজা করে শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতিকে দুই দুবার সংসদে এমপি করেছি। এবার বর্তমান সভাপতিকে সংরক্ষিত আসনে এমপি করেছি। কেনো করেছি জানেন না? যাতে সাংবাদিকরা আমাদের সমালোচনা করতে না পারে।
আরও পড়ুনঃ ‘সামুদ্রিক সম্পদ’ আহরণ করুন প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে : প্রধানমন্ত্রী
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চার দিনের সরকারি সফরে জার্মানির মিউনিখে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অবস্থানকালে শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি তিনি বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন। ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা ফ্লাইটটি অবতরণ করে।
আপনার মতামত লিখুন :