ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ভালোবাসা দিবসে ছেলেকে নিয়ে ভারতের তাজমহলে বুবলী।
গেল বছর ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় ছিলেন। তবে নতুন বছরে কাজ ও ছেলে বীরকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী। এর-ই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৪ই ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ছেলের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন বুবলী।
পোস্টে দেখা যায়, ছেলে বীরকে নিয়ে ভারতের আগ্রার তাজমহলের সামনে ছবি তুলেছেন অভিনেত্রী। এ সময় বুবলী এবং ছেলে বীর এক-ই রঙের পোশাক পরিধান করেন।
ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী। প্রতিটি দিনই ভালোবাসার তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষভাবে কাটালে ক্ষতি কী! সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা। হ্যাপি ভ্যালেনটাইন ডে।’
আরও পড়ুনঃ আজ বিশ্ব ডাল দিবস
এর আগে গেল মাসে মা-ছেলের সমুদ্রবিলাসের ছবি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছিলেন বুবলী।
শেহজাদ খান বীর ঢালিউড সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলীর সন্তান। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে বীরের জন্ম হয়।
আপনার মতামত লিখুন :