ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
হাতির তাণ্ডব কাণ্ডের দুদিন পর আবারও ভারতীয় বন্য হাতির আতঙ্ক ছড়িয়ে পড়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তঘেঁষা কয়েকটি গ্রামে। এদিকে হাতি এড়াতে রাতে সীমান্তে মশাল জ্বালিয়ে অবস্থান নিয়েছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার (২২ই ফেব্রুয়ারি) রাতে তেঁতুলিয়া সদর ইউনিয়নের তেলিপাড়া ও ভারতের হাফতিয়াগছ ফরেস্টের জিরো সীমানার বাংলাদেশের অভ্যন্তরে গ্রামের মানুষকে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। সঙ্গে জানমালের নিরাপত্তায় গ্রাম পুলিশ ও সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের পাশাপাশি ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় বন বিভাগকে অবস্থান নিতে দেখা গেছে।
এর আগে সকাল থেকে উপজেলা সদরের তেলিপাড়া, সিদ্দিকনগর, খুনিয়াভিটাসহ গ্রামগুলোতে ভারতীয় বন্য হাতি আসার খবর নিয়ে আতঙ্ক বিরাজ করে। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন ও হাতিকে বিরক্ত করা থেকে বিরত থাকতে প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে সচেতনামূলক প্রচারণা৷
জানা গেছে, হাতির আতঙ্ক ছড়িয়ে পড়লে সকালে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি তেঁতুলিয়া সদর ইউনিয়নের তেলিপাড়া ও ভারতের হাফতিয়াগছ ফরেস্টের জিরো সীমানায় উপস্থিত হয়ে ভারতীয় বন দপ্তরের প্রতিনিধির সঙ্গে জরুরি সাক্ষাত করেন এবং হাতি দুটিকে ট্রাংকুলাইজার ব্যবহার করে হাতিগুলোকে দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এদিকে গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার শালবাহান ইউনিয়নের রওশনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৩৫/২ এস এর মধ্যবর্তী ইসলামবাগ এলাকা দিয়ে ২টি ভারতীয় বন্য হাতি বাংলাদেশে প্রবেশ করে। পরে হাতি দুটি তিরনইহাট এলাকা হয়ে গোয়ালগছ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে কাশিমগঞ্জ এলাকায় এসে অবস্থান নিয়ে তাণ্ডব চালিয়ে কিছু বাড়ি ঘরে হামলা করে এবং সন্ধ্যায় হাতির তাণ্ডবে নুরুজ্জামান (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় বিকেলে কাশিমগঞ্জ সীমান্ত এলাকার ৭৩০ পিলারে বাংলাদেশ ও ভারতীয় বনবিভাগের প্রয়োজনীয় সমন্বয় সাধনের জন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ পঞ্চগড়ের বাংলাবান্ধায় আসা হাতি দু’টি ভারতে ফিরেছে
পতাকা বৈঠকে ভারত থেকে বাংলাদেশে আসা হাতি দুটি ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশি বনবিভাগের সদস্যদের সঙ্গে ভারতীয় বনবিভাগ বিভাগের সদস্যদের প্রয়োজনীয় আলোচনা হয়। পরে রাতে গোয়ালগছ ক্যাম্পের বিপরীতে ৭৩০ এর নিকটবর্তী বিএসএফ ব্যাটালিয়নের ফাঁসি দেওয়া ক্যাম্প এলাকা দিয়ে নদী পার হয়ে ভারতে প্রবেশ করে হাতি দুটি।
এর মাঝে আবারও হাতি দুটি ভারতের বিভিন্ন এলাকা অতিক্রম করে তেঁতুলিয়া সদর ইউনিয়নের তেলিপাড়া ও ভারতের হাফতিয়াগছ ফরেস্টের জিরো সীমানায় অবস্থান নিয়েছে।
আপনার মতামত লিখুন :