বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বিশ্বের ‘সর্ববৃহৎ’ সোনার খনির সন্ধান চীনে, থাকতে পারে এক হাজার টন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৪, ১২:৫৬ অপরাহ্ণ
বিশ্বের ‘সর্ববৃহৎ’ সোনার খনির সন্ধান চীনে, থাকতে পারে এক হাজার টন

চীনের হুনান প্রদেশে একটি সোনার খনির সন্ধান পাওয়া গেছে। প্রাথমিকভাবে গবেষকদের ধারণা, খনিটিতে এক হাজার টন সোনা মজুত রয়েছে। বলা হচ্ছে, এ পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি এটি।

হুনানের জিওলজিক্যাল ব্যুরো জানিয়েছে, সম্প্রতি প্রদেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পিংজিয়াং কাউন্টিতে এই সোনার খনির সন্ধান পাওয়া গেছে। সেখানে যে পরিমাণ সোনা মজুত আছে তার দাম আনুমানিক ৬০০ বিলিয়ন ইউয়ান। মজুতের দিক থেকে এটা বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি হতে পারে। এর আগে আবিষ্কৃত খনিগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে সর্বোচ্চ ৯৩০ টন সোনা পাওয়া গেছে।

খননের কাজে যুক্ত সংস্থাগুলো জানিয়েছে, খনির দুই হাজার মিটার গভীরে ৪০টি গোল্ড ভেইনস বা সোনার আকরিক স্তরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় ৩০ টন সোনা মজুত রয়েছে। ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহারে দেখা গেছে, আরও গভীরে তিন হাজার মিটারে বিপুল পরিমাণ সোনা আছে। এ আবিষ্কার চীনের সোনার খাতে যেমন বড় প্রভাব ফেলবে, তেমনি এতে দেশটির খনিশিল্প ও অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়বে।

চীনের জিওলজিক্যাল ব্যুরোর বিশেষজ্ঞ চেন রুলিন দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, খননের সময় অনেক জায়গায় সোনা দেখতে পেয়েছেন তাঁরা। ব্যুরোর উপপ্রধান লিউ ইয়ংজুন বলেন, ওয়াংগু নামের এই সোনার খনিতে ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপের মতো অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। খনিটির আশপাশেও সোনার সন্ধান পাওয়া গেছে বলে জানান তিনি।

সর্ববৃহৎ ১০ সোনার খনি

গবেষকদের ধারণা যদি সঠিক হয় তাহলে চীনের হুনান প্রদেশে আবিষ্কৃত এ খনিটি হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ সোনার খনি। এই খনির সন্ধান পাওয়ার আগে পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ গোল্ড মাইন বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি হিসেবে পরিচিত ছিল।

আরও পড়ুন:আলু খোসাসহ খাবেন না‌কি খোসা ছাড়া?

শীর্ষ দশে থাকা অন্য সোনার খনিগুলো যথাক্রমে ইন্দোনেশিয়ার গ্রাসবার্গ গোল্ড মাইন, রাশিয়ার অলিম্পিয়াদা গোল্ড মাইন, পাপুয়া নিউগিনির লিহির গোল্ড মাইন, চিলির নর্তে আবিয়ের্তো গোল্ড মাইন, যুক্তরাষ্ট্রের কার্লিন ট্রেন্ড গোল্ড মাইন, অস্ট্রেলিয়ার বোডিংটন গোল্ড মাইন, দক্ষিণ আফ্রিকার এমপোনেং গোল্ড মাইন, ডমিনিকান প্রজাতন্ত্রের পুয়েবলো ভিয়েজো গোল্ড মাইন ও যুক্তরাষ্ট্রের কর্তেজ গোল্ড মাইন।

 

Spread the love
Link Copied !!