৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
ব্রাহ্মণবাড়িয়ায় বাগবিতণ্ডা থেকে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রোববার বেলা ১১টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাতে আঁখিতারা বাজারে চায়ের দোকানে মো. আফাজ উদ্দিনের ছেলে মামুন খান ও একই এলাকার মো. আরব আলীর ছেলে মাহমুদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রোববার সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘণ্টাখানেক ধরে চলা সংঘর্ষে ১৫ জন আহত হন। পরে সরাইল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, সংঘর্ষের স্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
আপনার মতামত লিখুন :