ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
বগুড়ায় খাবারে ভেজাল মেশানোর দায়ে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা। জেলার শেরপুর উপজেলায় আজ চিনির পরিবর্তে স্যাকারিন ও বেকারি পন্যে কাপড়ের রং ব্যবহারের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে শেরপুর উপজেলায় হাজিপুরে দই প্রস্তুতকারি একটি প্রতিষ্ঠান এবং একটি বেকারিতে অভিযানকালে এ জরিমানা করেন জেলায় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম।
সহকারি পরিচালক ইফতেখারুল আলম জানান, জেলার শেরপুর উপজেলায় দই প্রস্তুতকারি প্রতিষ্ঠান ‘জিদান দই ঘর‘ এবং ‘জাফর সুইটস’-এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চিনির পরিবর্তে নিষিদ্ধ স্যাকারিন দিয়ে দই তৈরির দায়ে জিদান দই ঘরকে ১৫ হাজার টাকা করা হয়।
আরও পড়ুনঃ ইংল্যান্ড প্রথমবারের মত দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে
এছাড়াও, কাপড়ের রং দিয়ে খাদ্য সামগ্রি প্রস্তুত করার অপরাধে জাফর সুইটস কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
[…] […]