বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ফেনীতে হত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২


হাসান মাহমুদ
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ণ
ফেনীতে হত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

ফেনীতে হত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২। ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে পৃথক হত্যা মামলায় একজন প্রধান শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন হোসেন মোহাম্মদ ও শাহ আলম। গতকাল বুধবার গ্রেপ্তার করার পর আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

হোসেন মোহাম্মদ আলমগীর ফেনীর সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। একইসাথে ‍তিনি উপজেলার ২ নং বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই ইউনিয়নের গুনক গ্রামের বাসিন্দা। গতকাল বিকেলে স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ফেনী সদর মডেল থানায় নিয়ে যায়। অপর দিকে গতকাল সন্ধ্যায় ফেনী সদর উপজেলার লালপুল এলাকা থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা শাহ আলম প্রকাশ লাল শাহলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ফেনী সদর উপজেলার পশ্চিম ছিলোনীয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল উড়ালসেতুর নিচে জমায়েতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় বারইয়ার হাট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছাইদুল ইসলামকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে চলে যান হামলাকারীরা।

আরও পড়ুন: ফেনীতে অসহায়দের মাঝে জামায়াতের অটোরিকশা ও নগদ অর্থ বিতরণ 

পরে স্থানীয় লোকজন ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। গ্রেপ্তার শাহ আলম ওই মামলার এজাহারনামীয় আসামি।

Spread the love
Link Copied !!