বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
ফেনীর সোনাগাজীতে রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলে প্রতিবাদ করায় দেশিয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে আহত করেছে জমির মালিক মৃত আবু ইউসুফের ছেলে প্রবাসী মোহাম্মদ ইব্রাহিম ও তার বোনকে। ঘটনাটি ঘটেছে গত সোমবার মধ্য রাতে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তারমুন্সি কাঁচাবাজারে।
ভূক্তভোগীর অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আবু ইউসুফ খতিয়ানভূক্ত (এসএ) ১৩৩০ নং দাগের ৩৬ শতকে অন্দরে (বিএস) ১৯৭১/১৯৭২/১৯৭৩ দাগে ৯ শতাংশ জমির মালিক ও ভোগ দখলে আছে। এরই মাঝে ২০১৮ সালে ১৩৩০ (এসএ) দাগের অন্দরে ১৯৭৫ দাগে আবুল হোসেনের পুত্র জয়নাল আবেদিন নয়ন ০.৫০ শতক জায়গা একসনা বন্দোবস্ত নেন। বন্দোবস্ত নিয়ে জয়নাল আবেদিন মৃত আবু ইউসুফ মিয়ার জায়গায় কিছু অংশ বন্দোবস্ত’র অংশ বলে দাবি করে একাধিক বার দখল করার চেষ্টা চালায়। সেসময় জয়নাল আবেদিন নয়নকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করে ছিল মৃত আবু ইউসুফের পরিবার।
আরও পড়ুনঃ ফেনীতে ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান
এছাড়াও ২০২২ সালে মৃত আবু ইউসুফের স্ত্রী বাদী হয়ে আদালতে আরো একটি মামলা দায়ের করেন যা এখনো চলমান। কিন্তু গত কিছুদিন ধরে জয়নাল আবেদিন মামলা অমীমাংসিত বিষয়টি উপেক্ষা করে পুরো জায়গা দখলে নেওয়ার চেষ্টা করে আসছে।বারংবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাঁধা দিয়ে সাময়িক সহযোগিতার হাত বাড়ালেও বিবাদী পক্ষ এতটাই বেপরোয়া যে তারা বারবার অসহায় মৃত আবু ইউসুফের পরিবারের উপর জায়গা দখলে নেওয়ার চেষ্টা করে তারই ধারাবাহিকতায় ১৯/০৩/২৪ সোমবার মধ্য রাত ১ টায় ঐ এলাকার ভাড়াটে সন্ত্রাসী ফাহাদ, রিদয়, নয়ন, শিমুল, শামিম, রনি ও জসিম সহ ৩০/৪০ জনের একটি স্বসস্ত্র দল নিয়ে মৃত আবু ইউসুফের জায়গায় একটি ঘর নির্মান করতে গেলে মৃত আবু ইউসুফের প্রবাসী ছেলে মোহম্মদ ইব্রাহিম ও তার বোন বাঁধা প্রদান করে এসময় সন্ত্রাসীরা মোহাম্মদ ইব্রাহিমকে অস্ত্র ঠেকিয়ে মারধর করে আর তার বোনের শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে প্রান নাশের হুমকি প্রদান করে, উপায় না পেয়ে প্রবাসী মোহাম্মদ ইব্রাহিম সোনাগাজী মডেল থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এরপর ঘটনাস্থলে পুলিশ এসে নির্মাণাধীন ঘরের কাজ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু তারা সাময়িক কাজ বন্ধ করে গোপনে রাতের আঁধারে ঘরটি নির্মান করে ফেলে। বিষয়টি নিয়ে ভূক্তভোগীরা বুধবার উপজেলা সহকারী কমিশনারের দারস্থ হলে বৃহস্পতিবার তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেন।
বিষয়টি জয়নালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ফাহাদ নিজে এসে জয়নালে পক্ষ নিয়ে জানান, জয়নাল দখলীয় অংশ বন্দোবস্ত নেয়, রাতের আঁধারে দখলের কথা জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে কৌশলে সরে পড়েন।
এবিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ রায় পলাশ মুঠোফোনে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে দুইবার পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিষয়টি সহকারী কমিশনার ভূমি অনিক চৌধুরী জানান, জোরপূর্বক ঘর নির্মানের বিষয়টি আমরা খতিয়ে দেখছি তদন্ত চলমান, যদি কাগজে আইনি জটিলতা থাকে অর্থাৎ মামলা থাকে তবে তা নিয়ম মাফিক ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :