বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস লিখলেন বিপিএলের থিম সং


অনামিকা আক্তার
প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ
প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস লিখলেন বিপিএলের থিম সং

আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরকে জমজমাট করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসব উদ্যোগের অন্যতম গান। কনসার্ট দিয়ে বিপিএল নিয়ে দেশজুড়ে বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে বোর্ড। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বেশ কয়েকটি দল তৈরি করেছে নিজস্ব থিম সং।

‘খেলায় মাতো, সবাই মিলে,/ এলাকা কাঁপাও, ছক্কা–চারে,/ বাংলার হৃদয়, উৎসবে নাচে,/ বিজয় উল্লাস, ঘরে ঘরে,/ লাল–সবুজের পতাকা উড়ে,/ বাংলাদেশের আকাশজুড়ে,/ বিপিএলের ঝড়, দেশে এল দিন বদল,/ আবার এল বিপিএল’—বিপিএলের থিম সংয়ে আছে এমন সব কথা। এরই মধ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনে উন্মোচিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের থিম সং। গানের দুটি লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

থিম সংটি গেয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা। সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন রায়েফ আল হাসান রাফা ও র‍্যাপার হান্নান হোসাইন। অফিশিয়াল গান প্রকাশের দিন তিনজনই মঞ্চে উপস্থিত ছিলেন।

‘নয়া দামান’ ও ‘ঝুমকা’ গান দিয়ে আলোচিত শিল্পী মুজা বিপিএলের সঙ্গে যুক্ত হয়ে বলেছেন, ‘আমি বিদেশে থাকাকালে এই গানের রেকর্ডিং শুরু করি। এরপর দেশে এসে ভিডিও শুট করি। সবাই আমরা অনেক এক্সাইটেড ছিলাম। এই গানে একটি লাইন আছে, “এসো দেশ বদলাই”, যেটা সবাইকে প্রেরণা দেবে।’

এবারের বিপিএলে প্রথমবারের মতো সরাসরি যুক্ত হয়েছেন ঢাকাই ছবির তারকা শাকিব খান। তিনি বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের অন্যতম কর্ণধার। শাকিবের দল থেকে একটি গান তৈরি হয়েছে। এফিডিসিতে বড় আয়োজনে সেই গানের ভিডিও চিত্রে মিম, ইমন, সিয়াম যেমন আছেন, তেমনি আছেন দীঘি, মিথিলা, ইরফান সাজ্জাদ, নাবিলা ও সারিকা সাবাহর মতো তরুণ তারকারা। সবচেয়ে বড় চমক শাকিব খানের উপস্থিতি। ঢালিউড এই তারকাকে সচরাচর গানের মডেল হতে দেখা যায় না। গতকাল রোববার সকালে এফডিসিতে গানের ভিডিও চিত্রের শুটিংয়ে অংশ নেন তিনি। গানটি সুর করার পাশাপাশি গেয়েছেন প্রীতম হাসান। ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষের দাবি, গানটি নির্মাণে খরচ হয়েছে কোটি টাকার বেশি।

আরও পড়ুনঃ কার কত লাভ-ক্ষতি, হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে।

বিপিএলের আরেক দল রংপুর রাইডার্স নতুন একটি গান তৈরি করলেও পুরোনো গানটিকে নিজেদের সৌভাগ্যের প্রতীক মনে করছে। গানটি গেয়েছে শূন্য ব্যান্ড। শুরু থেকেই গানটি নিয়ে প্রচারণায় আছে তারা। রংপুর রাইডার্সের ব্যবস্থাপক (অপারেশন ও লজিস্টিক) আহসানুর রহমান মল্লিক গতকাল বলেন, ‘প্রথম গানটিতে রংপুরের চিরায়ত ব্যাপারগুলো উঠে এসেছে। প্রথম আসর থেকেই এটি আমাদের দলের গান, যখন আমরা চ্যাম্পিয়ন হই, তখনো গানটি ছিল। ফলে এটা নিয়ে আমাদের আবেগও জড়িয়ে আছে।’

চিটাগং কিংস নতুন গান বানায়নি। তবে ২০১২ সালের গানটিকে নতুন সংগীতায়োজনে উপস্থাপন করছে এবার। গানটির শিল্পী আগে ছিলেন রাজু, এবারও গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটিতে এবার র‍্যাপ যুক্ত করা হয়েছে। সংগীতায়োজন করেছেন ডি জে আকস।

রাজু বললেন, ‘দেশীয় ক্রিকেটের বড় একটি আসর। এই বিপিএল ঘিরে ক্রিকেটপ্রেমীরা আনন্দে মেতে থাকেন। খুবই খুশি, গানে গানে এই আয়োজনে আমিও আছি। প্রথম যখন বিপিএল শুরু হয়, তখনই আমরা গানটা তৈরি করি। এবারও যখন গানটি তৈরি হলো, তখনো আমি আছি। ভালো লাগার ব্যাপারটা সত্যি অন্য রকম।’ ‘জাগো চিটাগাং কিংস’ গানটির সুর করেছেন সজীব দাশ।

গান ছাড়াও দলটির আরেকটি চমক নিজেদের দলের জন্য আলাদা সঞ্চালক নিয়োগ। ভারতীয়-কানাডীয় অভিনেত্রী ও মডেল ইয়েশা সাগর এই ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করতে এরই মধ্যে ঢাকায় পোঁছেছেন। মাঠ থেকে তিনি জানাচ্ছেন দলটির নানা খবর।

সিলেট স্ট্রাইকার্সের মিনহাজ উদ্দিন খান জানালেন, তাঁরা নতুন গান তৈরি করেননি। প্রচারণায় আগের তৈরি করা গানটিই বাজবে। এ গানও বানিয়েছেন ফুয়াদ আল মুক্তাদির। ‘বুচ্ছো নি বা ভাই তোমারা বুচ্ছো নি বা খও/ আমরা ফাটাই মারি ছক্কা আর ধুমছে মারি বল’—এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন জোহান, তাশফী ও ফুয়াদ।

 

Spread the love
Link Copied !!