৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
বাংলাদেশকে ৪০ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আজ রোববার বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে এই ঋণচুক্তি হয়েছে। নগর পরিষেবা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠা এই প্রকল্পের মূল লক্ষ্য।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকারের পক্ষে ফরিদ আজিজ, অতিরিক্ত সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আইডিএর পক্ষে বিশ্বব্যাংকের এদেশীয় প্রধান আব্দুল্লায়ে সেক এই চুক্তিতে সই করেন। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকেরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি।
আরও পড়ুনঃ দুই মাস আগেই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ইংল্যান্ডের
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০৩০ সালের জুন মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পের লক্ষ্য হলো: (ক) পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ মৌলিক নগর-পরিষেবা বৃদ্ধি করা; (খ) নগরসমূহের সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন ও নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা; (গ) পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম কার্যকর ও টেকসইভাবে উপাদানের লক্ষ্যে পৌরসভা ও সিটি করপোরেশনসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা।
প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু উন্নত নগর-অবকাঠামো নির্মিত হবে। এর ফলে ৮১টি পৌরসভা ও ৬টি সিটি করপোরেশনে বসবাসরত ১ কোটি ৭০ লাখ মানুষ উপকৃত হবে।
আপনার মতামত লিখুন :