বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

নওগাঁয় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ
নওগাঁয় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

নওগাঁয় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ সোমবার দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

আজ একই আদালত পতœীতলা উপজেলার এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আরেক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পোরশা উপজেলার গোবরাকুড়ি গ্রামের হ্যাপী (২৫) ও পতœীতলা উপজেলার কাশিপুর গ্রামের কাজল মালী (৩৫)।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ জানুয়ারি পোরশা উপজেলা কাশিতাড়া এলাকার একটি আমবাগানে এক কিশোরীকে (১৫) ধর্ষণ করা হয়। ওই কিশোরী তখন একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ত। ঘটনার পর ওই ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পোরশা থানায় মামলা হলে তদন্ত কর্মকর্তা গোবরাকুড়ি গ্রামের হ্যাপীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে বিচারক হ্যাপীর অনুপস্থিতিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি মকবুল হোসেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

অন্যদিকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলা দায়েরের সাড়ে তিন বছরের মাথায় এ রায় ঘোষণা করা হলো। রাষ্ট্রপক্ষে নিয়োজিত বিশেষ কৌঁসুলি মকবুল হোসেন জানান, ২০২০ সালের ২৭ মার্চ ওই নারী (৩২) তাঁর বাড়ির পেছনে শুকনা পাতা কুড়াতে গেলে কাজল মালী নামের এক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন। ১ এপ্রিল তাঁর স্বামী একটি মামলা করেন। গ্রেপ্তারের পর আদালতে কাজল মালী ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

২০২২ সালে ৮ জুন মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়। চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। রায়ের সময় আসামি কাজল মালী আদালতে উপস্থিত ছিলেন।

Spread the love
Link Copied !!