বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

দ্বিকক্ষ সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয় বিবেচনায়


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:০০ অপরাহ্ণ
দ্বিকক্ষ সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয় বিবেচনায়

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ করা, একজন ব্যক্তি কয়টি মেয়াদ প্রধানমন্ত্রী হতে পারবেন, তা নির্দিষ্ট করে দেওয়া, প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান ও সংসদ নেতা যাতে না হন—এমন বিধান করার বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সংবিধান সংস্কার কমিশন। মূলত ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কেন্দ্রীভূত না হয়, সে জন্য সংবিধানে এই বিধানগুলো যুক্ত করার প্রস্তাবের কথা বিবেচনা করছে কমিশন।

গতকাল রোববার সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ এ কথা জানিয়েছেন। সংবিধান সংস্কার প্রস্তাব তৈরির জন্য আলী রীয়াজকে প্রধান করে গত ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।কমিশন নিজেরা দেশের বিদ্যমান সংবিধান ছাড়াও বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করেছে। সংবিধানবিশেষজ্ঞ ও অংশীজনদের সঙ্গে সংবিধান সংস্কার বিষয়ে মতবিনিময়

করেছে। রাজনৈতিক দলগুলো লিখিত প্রস্তাব দিয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে সারা দেশে একটি জরিপও চালানো হয়েছে। এসব মতামত পর্যালোচনা করে আগামী ৬ জানুয়ারির মধ্যে কমিশনের প্রস্তাব সরকারের কাছে পেশ করার কথা রয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ গতকাল বলেন, কমিশন দেশের বিদ্যমান সংবিধান, ১৯৭২ সালের সংবিধান এবং এরপর বিভিন্ন সময়ে হওয়া সংশোধনী—এসব নিয়ে রাজনৈতিক সমালোচনা, আইনি ত্রুটি-বিচ্যুতি পর্যালোচনা করেছে। পাশাপাশি ১২০টি দেশের সংবিধানও পর্যালোচনা করা হয়েছে। এর বাইরে সংবিধান বিশেষজ্ঞ ও নানাভাবে অংশীজনদের মতামত নেওয়া হয়েছে। অংশীজনদের বড় অংশ দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কথা বলেছেন। কমিশন এটি বিবেচনায় নিচ্ছে। তিনি বলেন, অতীতে ক্ষমতার এককেন্দ্রীকরণ হয়েছিল। এখান থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে। এটি তাঁরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

আরও পড়ুনঃ মেঘনায় নৌযানের পাঁচটি কক্ষে পড়েছিল পাঁচ রক্তাক্ত লাশ

আলী রীয়াজ বলেন, প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুবারের বেশি থাকতে পারবেন না—এমন বিধান করার কথা বলেছেন অংশীজনদের অনেকে। এখানে দুই ধরনের মতামত পাওয়া গেছে। কেউ বলেছেন, এক ব্যক্তি জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আবার কেউ কেউ বলেছেন, এক ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন বিধান করার কথা। এ বিষয়ে কমিশন এখনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়নি। এটি নিয়ে আলোচনা চলছে। দুটি প্রস্তাবের ইতিবাচক, নেতিবাচক দিক বিবেচনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুবারের বেশি থাকতে পারবেন না—এমন বিধান করার চিন্তার পেছনের উদ্দেশ্য বর্ণনা করে আলী রীয়াজ বলেন, কোনো ব্যক্তি দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকলে জবাবদিহির জায়গা সীমিত হয়ে যায়। এতে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্রের উদ্ভব হয়। এ কারণে মেয়াদের প্রশ্ন এসেছে।

জরিপ এবং ৫০ হাজারের বেশি মানুষের মতামত পেয়েছেন জানিয়ে আলী রীয়াজ বলেন, মানুষের আকাঙ্ক্ষা হলো ক্ষমতা যেন এককেন্দ্রিক না হয়। অনেকেই বলেছেন, একই ব্যক্তি যেন একসঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান না হন। এটি হলে ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নষ্ট হয়, জবাবদিহি কমে আসে এবং একপর্যায়ে জবাবদিহি তিরোহিত হয়।

Spread the love
Link Copied !!