বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
ঝালকাঠির রাজাপুরে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ব্যারিস্টার শাহজাহান ওমরের (বীর উত্তম) গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই নিয়ে তিনি বাদী হয়ে মামলা করতে গেলে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাঙচুর করে।
জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান পদে থেকে শাহজাহান ওমর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন। বৃহস্পতিবার তিনি রাজাপুর যাচ্ছেন- এমন আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে একটি গ্রুপ পৃথক হয়ে উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে।
আজ সকাল পৌনে ৯টার দিকে রাজাপুরে প্রবেশ করতে চাইলে উপজেলারর সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে তার গাড়ি ভাঙচুর করা হয়। তিনিও আহত হন। আহতাবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন।
আরও পড়ুন: ১৫ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া | Khaleda Zia
কিছুক্ষণ পর সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখেন। পরে কাঁঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঁঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :