বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ঠাকুরগাঁওয়ে শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ


জসীমউদ্দীন ইতি
প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ। ঠাকুরগাঁওয়ে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করে সড়ক অবরোধ করে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদের সরকারকে মারধরের পর এ ঘটনা ঘটে। আফাজ উদ্দিন ও তার দল মোলানী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত কিছু বিষয়ে প্রধান শিক্ষক ফজলুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন প্রধান শিক্ষক। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষককে মারধর করে তারা।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাজপথে বিক্ষোভ শুরু করে। এসময় শিক্ষার্থীরা হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ডে লিখে স্লোগান দিতে থাকে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বদলি হওয়ার পরেও ছাড়ছেন না কোয়ার্টার, দিচ্ছেন না ভাড়া ও বিদ্যুৎ বিল

হামলার শিকার ফজলুল বলেন, আমি স্কুলে প্রবেশ করলে আফাজ ও তার দল হঠাৎ এসে আমার পথ আটকে দেয়। একসময় সে আমাকে মারধর শুরু করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া সত্যিই নিন্দনীয়। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love
Link Copied !!