৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পরে ঘটনাস্থলে মৃত্যু। ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে ট্রেনে কাটা পরে লিটন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
এর আগে, গতকাল রাত ১০টার দিকে শিবগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার পূর্ব পারপূগী ডাঙ্গীপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত লিটন পূর্ব পারপূগী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন রেললাইনে বসেছিলেন। রাত ১০টার দিকে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লিটন অতিরিক্ত নেশা করত। তিনি নেশাগ্রস্ত অবস্থায় সেখানে বসেছিলেন।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে বিএডিসির কোটি টাকার টেন্ডারের গোপন তথ্য ফাঁস
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
আপনার মতামত লিখুন :