বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘সৌদি মতিন’


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ণ
ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘সৌদি মতিন’

বিনোদন–দুনিয়ায় বছরটা যেন ছিল শর্টস ভিডিওর। বছরজুড়েই এক মিনিটের কম সময়ের ভিডিওগুলো (শর্টস) ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল। সেখানে বেশির ভাগ নাটক ভিউর দৌড়ে পিছিয়ে ছিল। এগিয়ে থাকত শর্টসগুলো। রোববার রিলিজের পরই ট্রেন্ডিং-১–এ চলে আসে ‘সৌদি মতিন’ নাটকটি। শুধু তা–ই নয়, অল্প সময়ে এটি সর্বাধিক দেখা কোনো নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে।

নাটকটি ইউটিউবে প্রচারের এক দিন পরই প্রায় চার মিলিয়ন দর্শক দেখেছেন। নাটকের পরিচালক মহিন খান জানান, এ বছর বেশির ভাগ সময় দেখা গেছে শর্টস ভিডিওর ভিউর সঙ্গে নাটককে প্রতিযোগিতা করতে। বিদেশের বিভিন্ন তারকাবহুল শর্টস অল্প সময়েই ট্রেন্ডিংয়ে চলে আসে। শর্টসের আলাদা দর্শকদের টার্গেট করে নির্মাণ করা হচ্ছে। ‘সেখানে দীর্ঘ সময় পর আমাদের নাটকটি ট্রেন্ডিংয়ে এল। দেখা যায়, শর্টস ভিডিওর আন্তর্জাতিক দর্শক থাকে। কিন্তু আমাদের নাটকের দর্শক শুধুই বাংলাভাষী। সেখানে দর্শক নাটক দেখছেন, পছন্দ করেছেন, এটাই ভালো লাগার,’ বলেন মহিন।

নাটকে মতিন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং তাঁর সঙ্গে জান্নাতুল সুমাইয়া হিমি। পরিচালক জানান, প্রবাসীদের লক্ষ্য করেই তাঁদের জীবনের গল্প বলেছেন। গল্পটি তাঁর খুব কাছ থেকে দেখা। মতিন চরিত্রটি বাস্তবতা থেকে নেওয়া। একই কথা বললেন নাটকের অভিনেত্রী হিমি। তিনি জানান, পরিচালক মহিনের বেশির ভাগ কমেডি নাটকে অভিনয় করলেও এবার দর্শকেরা গল্পের সঙ্গে নিজেদের মেলাতে পেরেছেন।

আরও পড়ুনঃ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ

হিমি বলেন, ‘আমাদের দেশের বড় একটা সংখ্যা প্রবাসী। তাঁরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবেই পরিচিত। তাঁরা যেমন ডলার পাঠাচ্ছেন, পরিবারকে সহায়তা করছেন, তাঁদের কাছে পরিবারের প্রত্যাশা বেশি। কিন্তু দিন শেষে তাঁদেরও একটা না–বলা গল্প থেকে যায়। তাঁদের স্ট্রাগলটা হয়তো অনেকের চোখে পড়ে না। সেই গল্প দর্শকেরা পছন্দ করেছেন। নাটকে হাজারো মন্তব্য। প্রবাসী ভাইয়েরা বলছেন, এটা আমাদের গল্প। দর্শকেরা নিজেদের গল্পের সঙ্গে মেলাতে পেরেছেন বলেই এটি বেশি দর্শক দেখেছেন। এই সৌদি মতিন টাকা ফুরিয়ে গেলে বাস্তবতা বোঝে।’

মতিন সৌদি আরবে থাকে। ছুটি কাটাতে দেশে আসে। টাকার বাহাদুরি দেখানোর কারণে গ্রামের মানুষের কাছে তাঁর পরিচিতি হয় সৌদি মতিন নামে। হাস্যরসাত্মক নানা ঘটনায় এগিয়ে চলা গল্পটি একসময় বিবেক জাগ্রত করে। ট্রেন্ডিংয়ে থাকা এ নাটকের পাশাপাশি পরবর্তী ৫ পর্যন্ত ট্রেন্ডিং তালিকায় রয়েছে শর্টস ভিডিও। পরের তালিকায় রয়েছে মোস্তফা কামাল রাজের নাটক ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। পরের নাটক ‘বউ দোকানদার জামাই ক্যাশিয়ার’। ট্রেন্ডিংয়ে থাকা নাটকে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি।

Spread the love
Link Copied !!