ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সংগ্রামী সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে রমনা থানা ছাত্রদলের পক্ষ থেকে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রমনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামীম মোল্লার উদ্যোগে ১৬ নভেম্বর ২০২৫ তারিখে গভীর রাতে শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা এলাকায় পথচারী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার দীর্ঘ আয়ু, সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব মির্জা আব্বাস ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের জন্যও দোয়া প্রার্থনা করেন।
আরও পড়ুন : দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
এ সময় উপস্থিত ছিলেন রমনা থানা ছাত্রদল নেতা নুর রহমান, মোঃ রিমন, হাবিবুর রহমান, ফোরকান আহমেদ শাওন, মোঃ আব্দুল কাদের রাব্বি, সাঈদ, সোহান, মোহাম্মদ রিফাত, রায়হান, ১৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা আসলাম আহমেদ সিয়াম, আবির, কাউসার হামিদ শাওন, জিহাদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :