বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

চ্যাম্পিয়নস লিগে ৫০ ছুঁয়ে রোনালদোকে কী ইঙ্গিত দিলেন এমবাপ্পে


অনামিকা আক্তার
প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৪, ২:২৪ অপরাহ্ণ
চ্যাম্পিয়নস লিগে ৫০ ছুঁয়ে রোনালদোকে কী ইঙ্গিত দিলেন এমবাপ্পে

আনন্দ ও শঙ্কা—দুটোই ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে।মাঠে ছিলেন ৩৫ মিনিট। তারপর চোটের কারণে তাঁকে তুলে নিতে বাধ্য হন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। না, কোনো খেলোয়াড়ের ট্যাকল কিংবা সংঘর্ষের শিকার হননি। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, বাঁ ঊরুতে অস্বস্তি বোধ করছিলেন এমবাপ্পে। আজ তাঁকে পরীক্ষা করা হবে। জয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘(এমবাপ্পের) টান লেগেছে। দেখে মারাত্মক কিছু মনে হয়নি, তবে আমি বলতে পারব না। দেখা যাক, আগামীকাল (পরীক্ষায়) কী হয়। সে দৌড়াতে পারছিল না। অস্বস্তি বোধ করছিল। তাই বাধ্য হয়েই তাকে তুলে নিতে হয়েছে।’এমবাপ্পেকে নিয়ে এটুকু যদি শঙ্কার হয়, তবে মাঠের ওই ৩৫ মিনিট রিয়াল সমর্থকদের জন্য আনন্দের, স্বস্তিরও। যেমন এমবাপ্পেকে তাঁরা দেখতে চান, তেমনই দেখলেন।

বেরগামোয় আতালান্তার বিপক্ষে রিয়ালের ৩-২ গোলের স্বস্তির এই জয়ে প্রথম গোলটি এমবাপ্পের। ১০ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে বক্সের ভেতরে গায়ের সঙ্গে সেঁটে থাকা প্রতিপক্ষ ডিফেন্ডারকে যেভাবে পাশ কাটালেন, সেটা দেখার মতো। বাঁ পায়ে বলটা রিসিভ করেছেন এমনভাবে, যেন ডিফেন্ডার কোনো সুযোগই না পান বাধা দেওয়ার। তারপর স্ট্রাইকারসুলভ শটে গোল। এর বাইরে আরও দুটি শট নিয়েছিলেন, সেগুলোও পোস্টে ছিল। তবে ওই গোল এমবাপ্পেকে পৌঁছে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের এক অভিজাত ক্লাবে।

চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ৭৯ ম্যাচে ৫০ গোল হয়ে গেল এমবাপ্পের। ইউরোপসেরার এই আসরে দ্রুততম ৫০ গোলের দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন ফরাসি তারকা। রোনালদোর লেগেছিল ৯১ ম্যাচ। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৫০ গোলের তালিকায় এমবাপ্পে এখন চতুর্থ। এই তালিকায় প্রথম তিনজনের নাম যথাক্রমে—রুড ফন নিস্টলরয় (৬২), লিওনেল মেসি (৬৬) এবং রবার্ট লেভানডফস্কি (৭২)।

চ্যাম্পিয়নস লিগে মাত্র ১৭ বছর বয়সে অভিষিক্ত এমবাপ্পে নাম লিখিয়েছেন আরও একটি তালিকায়। কাল রাতে ৫০তম গোলটি করেছেন ২৫ বছর ১১ মাস ২০ দিন বয়সে। চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের ‘ফিফটি’ পেলেন এমবাপ্পে। সর্বকনিষ্ঠের রেকর্ডটি মেসির—২৪ বছর ২৮৪ দিন বয়সে। প্রশ্ন হলো, কাকে পেছনে ফেলে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হলেন এমবাপ্পে?

আরও পড়ুনঃ  দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ঠিকই ধরেছেন। এখানেও সেই ক্রিস্টিয়ানো রোনালদোই! ২৮ বছর ২ মাস ৭ দিন বয়সে ৫০ গোল করে এত দিন দ্বিতীয় সর্বকনিষ্ঠের জায়গাটা দখলে রেখেছিলেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এমবাপ্পে উঠে আসায় এখন তিনে নেমে গেলেন পর্তুগিজ কিংবদন্তি।এমবাপ্পে সম্ভবত সবকিছুই জানেন। সে জন্যই সম্ভবত নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে রোনালদোর ছবি পোস্ট করেছেন। ম্যাচের চারটি ছবি পোস্টের পর পঞ্চমটিতে রোনালদোর দুই হাতের আঙুল দিয়ে কিছু একটা বোঝানোর ছবি পোস্ট করেন এমবাপ্পে। সেই ছবির নিচে ডান দিকে মুখ বন্ধ রাখার ইমোজি। কী কারণে এই ছবি পোস্ট করা—তা জানা যায়নি। তবে আন্দাজ করে নিতে তো দোষ নেই!

রোনালদো এমনিতেই এমবাপ্পের শৈশবের আদর্শ, সেটা সবারই জানা। এমবাপ্পে সান্তিয়াগো বার্নাব্যুতে যাওয়ার পর তাঁকে শুভকামনাও জানিয়েছিলেন রিয়াল কিংবদন্তি। কিন্তু গত সেপ্টেম্বরে রিও ফার্ডিনান্ডকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পেকে নিয়ে রোনালদো বলেছিলেন, ‘দেখা যাক, সে চাপটা সামলাতে পারে কি না। কারণ, রিয়াল মাদ্রিদ পিএসজি নয়। এমবাপ্পে এখন সেখানে, জানতে ইচ্ছা হতেই পারে, তাকে নিয়ে রিয়াল কি আরও ভালো হবে? আমরা জানি না। অপেক্ষা করতে হবে।’

রোনালদোর এমন বলার কারণও ছিল। গত জুনে রিয়ালে যোগ দেওয়ার পর এমবাপ্পে ঠিক প্রত্যাশা মেটাতে পারছিলেন না ক্লাবটির। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ২২ ম্যাচে তাঁর ১২টি গোল হলেও লা লিগায় অ্যাথলেটিক বিলবাও ও চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিস করেন। কাল রাতে গোল করে পেনাল্টি মিস নিয়ে সমালোচনা বন্ধ করার সঙ্গে সঙ্গে এমবাপ্পে রোনালদোকেও সম্ভবত ইশারা করেছেন মুখ বন্ধ রাখতে!

Spread the love
Link Copied !!