বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ক্ষমতায় ফিরতে স্বপ্ন দেখছেন হাসিনা: জামায়াত নেতা দেলাওয়ার


জসীমউদ্দীন ইতি
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ
ক্ষমতায় ফিরতে স্বপ্ন দেখছেন হাসিনা: জামায়াত নেতা দেলাওয়ার

ক্ষমতায় ফিরতে স্বপ্ন দেখছেন হাসিনা: জামায়াত নেতা দেলাওয়ার। পনের বছরের শাসনামলে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে ব্যর্থ হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। ভারতে পালিয়ে গিয়েও তিনি ষড়যন্ত্র থামাননি। এবার পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে খুনি হাসিনা বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারী মো: দেলাওয়ার হোসেন।

তিনি আরো বলেন, আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করবেন না। আর কোন ভাইয়ের বুকে গুলি চালাবেন না। আর যদি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম অভিমুখে আমরা লং মার্চ করবো।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধায় ঠাকুরগাঁও রুহিয়া থানা জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় হাইস্কুল মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সহকারী সেক্রেটারী বলেন, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে ৫-ই আগস্ট নিজ দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়েছে হাদিনা। পালিয়ে গিয়েও একের পর এক ষড়যন্ত্র করছেন তিনি। আবারো স্বপ্ন দেখছেন বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য। আপনার পুরন হবে না। দেশের প্রতিটি প্রশাসনিক সেক্টরে অস্থিরতা চলছে। যারা আওয়ামী লীগার তারাই এই অস্থিরতা তৈরি করছে। তাদের চিহ্নিত করে পদ থেকে বহিষ্কার করতে হবে অন্তর্র্বতীকালীন সরকারকে।

দেলাওয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামী কোরআনের একটি সুন্দর সমাজ, কোরআনের একটি সুন্দর রাস্ট্র কায়েমের স্বপ্ন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে সমাজ হবে বৈষম্যহীন সমাজ, যে সমাজে অন্যায়-অবিচার থাকবে না। জামায়াতে ইসলামী চাই বাংলাদেশের সংসদ কোরআনের আইন দ্বারা পরিচালিত হউক, কোরআন দিয়ে বিচার বিভাগ পরিচালিত হউক তাহলে দেশের মানুষ ন্যায় বিচার পাবে। মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না।

জামায়াতের এই নেতা বলেন, ন্যায় প্রতিষ্ঠার সমাজ গড়ার কাজ করছিল জামায়াতে ইসলামী। কিন্তু আওয়ামী লীগ সরকার খুনি হাসিনার সরকার অন্যায় ভাবে জামায়াতে ইসলামীর উপর অনেক নির্যাতন চালিয়েছে। পনের বছরে বিনা অপরাধে জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতাদের ফাসিতে ঝুলিয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে নার্সের ভুলে শিশুর মৃত্যুর অভিযোগ

অন্যদিকে একই অনুষ্ঠানে প্রধান বক্তব্যে অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা মো: আব্দুল হাকিম বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ১৫ টি বছর জামাতে ইসলামকে অনেক নির্যাতন করেছে। বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে আমাদের শীর্ষ পর্যায়ে নেতাদের কারাগারে প্রেরণ করেছে। হাজার হাজার ছাত্র যুবককে হত্যা করে লক্ষণ সেনের মত পিছনের দরজা দিয়ে পালিয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারী মো: আলমগীর, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মেদ প্রমুখ।

Spread the love
Link Copied !!