বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

এবার ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ কাঁধে প্রিয়াঙ্কা গান্ধী


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৪, ২:৪০ অপরাহ্ণ
এবার ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ কাঁধে প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী আইনপ্রণেতা প্রিয়াঙ্কা গান্ধী সোমবার (১৬ ডিসেম্বর) ফিলিস্তিন লেখা ব্যাগ কাঁধে নিয়ে পার্লামেন্টে প্রবেশ করেছিলেন। এনিয়ে দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতাদের তোপের মুখে পড়েন তিনি। তবে একদিন পরেই এবার বাংলাদেশ লেখা ব্যাগ কাঁধে নিয়েছেন তিনি। খবর এনডিটিভির। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কার ওই ব্যাগে লেখা ছিল বাংলাদেশ। এ ছাড়া ব্যাগে আরও লেখা রয়েছে, হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান।

এ সময় তার সঙ্গে ছিলেন কংগ্রেসের আরও আইনপ্রণেতারা। তারাও একই ধরনের ব্যাগ সঙ্গে নিয়ে আসেন। প্লাকার্ড ও ব্যাগ হাতে সংসদের বাইরে বিক্ষোভ করেছেন।

আরও পড়ুনঃবিমান বাংলাদেশ এয়ারলাইনস চাকরির সুযোগ, পদ ৫২৫

এর আগে সোমবার প্রিয়াঙ্কা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু এবং খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন প্রসঙ্গে বলেন, ভারত সরকারকে এ বিষয়ে জোরালো অবস্থান নিতে হবে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে নির্যাতিতদের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে হবে।

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই সোমবার ফিলিস্তিন লেখা ব্যাগ কাঁধে করে পার্লামেন্টে আসেন প্রিয়াঙ্কা।

এতে বিজেপি নেতারা প্রিয়াঙ্কাকে খোঁচা দেন। তাদের ভাষ্য, ফিলিস্তিন নিয়ে কথা বললেও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে নিশ্চুপ প্রিয়াঙ্কা। তাই একদিন পরেই বাংলাদেশ লেখা ব্যাগ কাঁধে করে নিয়ে বিক্ষোভ করেছেন।

Spread the love
Link Copied !!