৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেছেন, ড্রাইভিং লাইসেন্স এখন একদিনেই পাওয়া যায়।
গ্রাহক যেদিন গাড়ি চালানোর পরীক্ষায় পাস করেন, সেদিনই অনলাইনে ফি জমার মাধ্যমে ই-লাইসেন্স ইস্যু করা হয়।
সেটিই ড্রাইভিং লাইসেন্স। বুধবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনের সভাকক্ষে সাংবাদিকদের এসব বলেন তিনি। নূর মোহাম্মদ বলেন, ই-লাইসেন্সটাই এখন ড্রাইভিং লাইসেন্স। হার্ড কপি পেতে ১৫/২০ দিন বা তারও বেশি সময় লাগলেও, গ্রাহক তার অনলাইনে প্রাপ্ত ই-লাইসেন্স দেখিয়ে রাস্তায় চলাচল করতে পারবেন।
তিনি আরও বলেন, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি নিয়ে হয়রানির কোনো সুযোগ নেই। ডিজিটাল বাংলাদেশে এরচেয়ে আর কী সুবিধা দেয়া সম্ভব। আমরা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড যেন ভবিষ্যতে না লাগে, সেই ব্যবস্থাও নিচ্ছি। যাতে গ্রাহকরা অনলাইনেই তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে চলাচল করতে পারেন।
আরও পড়ুনঃ কর্ণফুলীর চিনিকলের আগুন নেভাতে কাজ করছে ১০টি ইউনিট
এ কর্মকর্তা বলেন, আমরা দেশের বাহিরেও স্মার্ট কার্ড যেন না নেয়া লাগে, সেই লক্ষ্যেও কাজ করছি। যাতে করে গ্রাহকরা তাদের অনলাইনে প্রাপ্ত লাইসেন্স দিয়েই কাজ করতে পারেন।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, ড্রাইভিং লাইসেন্স এখন একদিনেই পাওয়া যায়। গ্রাহক যেদিন গাড়ি চালানোর পরীক্ষায় পাস করেন, সেদিনই অনলাইনে ফি জমার মাধ্যমে একটি ই-লাইসেন্স ইস্যু করা হয়। সেটিই ড্রাইভিং লাইসেন্স।হার্ড কপি দেখাতে হবে না। অনলাইন কপিই মোবাইলে সংরক্ষণ করে দেখালেই, তা গ্রহণযোগ্য হবে।
আপনার মতামত লিখুন :