বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হলে অবসর নেবেন এমিলিয়ানো মার্তিনেজ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৪, ১:০৮ অপরাহ্ণ
আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হলে অবসর নেবেন এমিলিয়ানো মার্তিনেজ

বিশ্বকাপ জিতেছেন। জিতেছেন কোপা আমেরিকাও। অর্থাৎ দেশের হয়ে বৈশ্বিক ও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জেতা হয়েছে। সেখানে আবার সেরা গোলকিপারও হয়েছেন। জিতেছেন গোলকিপারদের ব্যালন ডি’অর এবং ফিফা ‘বেস্ট’ও। ওদিকে গত সেপ্টেম্বরেই বয়সটা ৩২ ছুঁয়েছে। প্রশ্নটি তাই উঠেই যায়—এমিলিয়ানো মার্তিনেজ অবসর নেবেন কবে? ক্লাব ফুটবলে বড় কিছু এখনো জিততে না-ই পারেন, দেশের হয়ে অর্জনের প্রায় কোনো কিছুই তো বাকি নেই!

মার্তিনেজ প্রশ্নটির উত্তর দিয়েছেন। সে উত্তরে মানুষ হিসেবে তাঁর ধরনটা আবারও বেরিয়ে আসে। পোস্টের নিচে নিরেট দেয়াল হলেও বাইরে আসলে রসিকতাপ্রিয় এবং মজার মানুষ। মজার ছলেই ‘দিবু’ বলেছেন, অবশ্যই তিনি অবসর নেবেন। সে জন্য অবশ্য ২০২৬ বিশ্বকাপটা জিততে হবে।কাতারে আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের দুই বছর পূর্তি ছিল গতকাল। এ উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএফ) তাদের এএফএ এস্তুদিও একটি ভিডিও প্রকাশ করেছে, যা দেখা যাচ্ছে ‘এএফএ এস্তুদিও’ ইউটিউব চ্যানেলে।

আর ও পড়ুনঃ বাবরসহ ছয়জন খালাস পরেশের যাবজ্জীবন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সেই দলের কয়েকজন সতীর্থ মিলে বসেছিলেন সর্বশেষ বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণায়। মার্তিনেজের সঙ্গে ছিলেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্তিয়েল ও লাওতারো মার্তিনেজ। অ্যাস্টন ভিলা গোলকিপার মার্তিনেজ সেখানেই নিজের অবসর নিয়ে কথা বলেন।মার্তিনেজ প্রথমে জানতে চান, ‘এমন কোনো দল আছে, যারা টানা দুবার বিশ্বকাপ জিতেছে?’ এরপর মার্তিনেজ নিশ্চিত করেন, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তিনি সেটা করতে পারলে অবসর নেবেন, ‘আমি অবসর নেব, প্রতিশ্রুতি দিচ্ছি।’

ইতালি ও ব্রাজিল টানা দুবার বিশ্বকাপ জিতেছে। ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপ জিতেছে ইতালি। ব্রাজিল জিতেছে ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ।

কাতারে বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতায় থাকতে একদম শেষ দিকে ফ্রান্সের কোলো মুয়ানির শট অবিশ্বাস্যভাবে রুখে দেন মার্তিনেজ। এ নিয়ে অনেক আলোচনা হলেও মার্তিনেজ সেই সেভ নিয়ে সতীর্থদের সামনে নতুন তথ্য দিলেন, ‘শপথ করে বলছি, আমি ওটার চেয়ে আরও ভালো সেভ করেছি। ওটার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে (মনে মনে) বলেছিলাম, আমার মাথাটা উড়িয়ে দাও।’ মার্তিনেজ এরপর ব্যাখ্যা করেন, ‘আমি আড়াআড়িভাবে (কোলো মুয়ানির) সামনে এসে দাঁড়াই। বলটা বাউন্স করায় আমি হাত বাড়াই। সাধারণত আমি হাত নামিয়েই রাখি।’

মার্তিনেজ এবার ফিফা ‘বেস্ট’ পুরস্কারে বর্ষসেরা গোলকিপারের ট্রফি জিতেছেন। ২০২২ সালেও একই পুরস্কার জিতেছিলেন। এ বছর এবং গত বছর জিতেছেন ব্যালন ডি’অরে সেরা গোলকিপারের পুরস্কার (লেভ ইয়াশিন ট্রফি)।

 

Spread the love
Link Copied !!