ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
রাজধানীর ভবনগুলো অগ্নিদুর্ঘটনা থেকে নিরাপদ হচ্ছে না জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, এ বিষয়ে এমন সব কঠিন চাপের মুখোমুখি হতে হয়, যা জনসম্মুখে বলার মতো নয়।
আজ শনিবার (২রা মার্চ) রাজধানীর মিরপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বিষয়ে আয়োজিত মহড়ায় এসব কথা বলেন তিনি।
ঝুঁকিপূর্ণ ভবনে একের পর এক অগ্নিদুর্ঘনার বিষয়ে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আমরা সচেতন নই। তাই ভবনগুলো অগ্নিকাণ্ডের জন্য নিরাপদ হচ্ছে না। শুধু তাই নয়, আমাদের ওপর এমন চাপ আসে, যা বলা যায় না। জনসম্মুখে বলার মতো না। আমার এই পদমর্যাদা থাকার পরও এটা আমার জন্য কঠিন হয়ে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, মানুষের জীবন অনেক মূল্যবান। বাড়ির ডিজাইনের ক্ষেত্রে টাকার কথা ভাবি। তাই মৃত্যুর ফাঁদ হয়ে ওঠে আমাদের বাড়ি।
আরও পড়ুনঃ বেইলি রোডে আগুনের ঘটনায় পুলিশের মামলা, আটক একাধিক
ঢাকা ভূমিকম্পের গভীর ঝুঁকিতে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের ভবনগুলো সংস্কার করে সহনশীল করে তুলতে হবে। হতাশার জায়গা নেই। কাজ করতে হবে। স্কুল-কলেজেও দুর্যোগ মোকাবিলার শিক্ষা দিতে হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অনকে আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইন আছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :