বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

‘আমরা তেমন পুলিশ হতে চাই,পুলিশ যেমন হওয়া উচিত’


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ
‘আমরা তেমন পুলিশ হতে চাই,পুলিশ যেমন হওয়া উচিত’

‘আমরা তেমন পুলিশ হতে চাই,পুলিশ যেমন হওয়া উচিত’। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছে তাতে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। প্রকৃত অর্থে একটি দেশের পুলিশ বাহিনী যেমন হওয়া উচিত নতুন বাংলাদেশে আমরা সে রকম পুলিশ হতে চাই।

রোববার (০৮ ডিসেম্বর) বিকালে উত্তরা পূর্ব থানায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ, ছাত্র-জনতা ও উত্তরা পূর্ব থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে এ মতবিনিময় সভা করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন, আমাদের সমাজের অধিকাংশ লোকই শান্তিপ্রিয়। অপরাধ করে খুবই অল্প সংখ্যক লোক। সমাজের শান্তিপ্রিয় লোকগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে আমরা সে ব্যবস্থা করতে চাই। আর যে অল্প সংখ্যক লোক অপরাধ করে তাদের আদালতে সোপর্দ করে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে চাই।

এ পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ পরিচালিত হয় আইন ও বিধি মোতাবেক। পুলিশ কী করতে পারবে, কী করতে পারবে না- তা আইনে স্পষ্টভাবে বলা আছে। অথচ বিগত সময়ে কিছু কিছু পুলিশ সদস্য তার অপব্যবহার করেছে। আমরা সে ইতিহাস থেকে ফিরে আসতে চাই। আমরা জনগণের মাঝে ফিরে আসতে চাই। আমরা জনগণের পুলিশ, জনগণের জন্য পুলিশ।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও উত্তরা পূর্ব থানা এলাকার সম্মানিত নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

আরও পড়ুনঃ ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে

উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উত্তরা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

Spread the love
Link Copied !!