৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
আদিতমারীতে স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। লালমনিরহাট জেলার আদিতমারী থানার বিশেষ অভিযানে চলিয়ে অবৈধ মাদকদ্রব্য ০৫ (পাঁচ) বোতল স্কাফ সিরাপ সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত(১৫ই সেপ্টেম্বর)২০২৩ইং লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই/ মোঃ সালেহুর রহমান, এসআই/ আজিজার রহমান, এএসআই/মোঃ মমিনুর রহমান ও এএসআই/ জাকির হোসেন, সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আদিতমারী থানাধীন ০২নং ভেলাবাড়ী ইউপির পশ্চিম ভেলাবাড়ী মৌজাস্থ নয়ারহাট বাজারস্থ জনৈক মোঃ রেজাউল করিম এর কম্পিউটারের দোকানের পুর্ব পাশের গলি হইতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১. মোঃ মিন্টু মিয়া (৩৮), পিতা-মৃত- সহিদ আলী , মাতা-মোছাঃ সহিরন নেছা, সাং- পশ্চিম ভেলাবাড়ি, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট এর হেফাজত হতে ০৫ (পাঁচ) বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফ সিরাপ উদ্ধার করেন এবং অপর দুইজন আসামী ২। মোঃ ফারুক মিয়া (৩৪), পিতা- মোঃ আমিনুল ইসলাম, সাং- ভেলাবাড়ি, ৩। মোঃ লিমন মিয়া(৩৬), পিতা- জয়নাল আবেদীন, সাং- ছোট কমলাবাড়ী, উভয়ের থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটদ্বয় পালিয়ে যায়।
আরও পড়ুনঃ প্রতিমাসে ৫ জনকে তাবলিগে পাঠাবেন পলাশ
পরবর্তীতে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-১৭, তারিখ- ১৫/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলের ১৪ (ক)/৪১ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের আদিতমারী থানাধীন ০২নং ভেলাবাড়ী ইউপির পশ্চিম ভেলাবাড়ী মৌজাস্থ নয়ারহাট বাজারে অভিযান চালিয়ে স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার।
আপনার মতামত লিখুন :